এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেল ইউএস-বাংলার তিন নারী কর্মী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৬:৫৭
নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনজন নারী কর্মী এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৬ এ ভূষিত হয়েছেন। গত ১৪ মার্চ রাজধানীর একটি কমিউনিটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। এয়ারলাইন্স ও পর্যটন খাতের বিভিন্ন বিভাগে অনুকরণীয় অবদান রাখায় মোট ১০ জন নারী কর্মীকে এ পুরস্কার দেওয়া হয়।
ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে কেবিন সার্ভিস বিভাগের ম্যানেজার মুক্তা ওয়াহিদ ‘বেস্ট ট্রেইনার’ হিসেবে, কাস্টমার সার্ভিস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মৌসুমী আক্তার এবং সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পান। অনুষ্ঠানের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ATJFB)। এ সময় আরো উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এম ডি মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ পর্যটন বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান মফিদুর রহমান, এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্য অতিথিরা।
logo-1-1740906910.png)