Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ভিসা নবায়নের নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৮

বাহরাইনে ভিসা নবায়নের নির্দেশনা

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা নবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। চলমান পরিস্থিতিতে কেউ যদি বাহরাইনের বাইরে অবস্থান করেন, তবুও তারা নির্ধারিত নিয়মে ভিসা নবায়ন করতে পারবেন। এ বিষয়ে দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের এলএমআরএ (LMRA) ভিসা রয়েছে, তারা নবায়নের জন্য বাহরাইনে অবস্থানরত কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তির মাধ্যমে এলএমআরএ অফিসের রেজিস্ট্রেশন সেন্টারে যোগাযোগ করতে পারবেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে আবেদন করতে হবে।  

অন্যদিকে, সিআর বা কোম্পানি ভিসাধারীদের ক্ষেত্রে নবায়নের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট স্পন্সর বা কোম্পানির কর্তৃপক্ষের ওপর। ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আবেদন সম্পন্ন হলে পাসপোর্টে বার্তা আসার সঙ্গে সঙ্গে নবায়ন কার্যক্রম সম্পন্ন হবে। তবে কোম্পানির ভিসার রেমার্ক পরিবর্তন করা যাবে না।  

দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে প্রবাসীরা সরাসরি দূতাবাসের হটলাইন নম্বর (+৯৭৩-৩৩৩৩৬৮৪২) এ যোগাযোগ করতে পারবেন। এছাড়া দূতাবাসের ঠিকানা হলো ভিলা #৭১, কুফুল অ্যাভিনিউ, রোড #৫৬৫৩, সালিহিয়া #৩৫৬, পি.ও. বক্স #২৬৭১৮, মানামা। যোগাযোগের জন্য টেলিফোন নম্বর ৯৭৩-১৭২৩৩৯২৫ এবং ইমেইল mission.manama@mofa.gov.bd।  

বাংলাদেশ দূতাবাসের এই নির্দেশনা প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ভিসা নবায়ন না হলে তারা আইনগত জটিলতায় পড়তে পারেন। বিশেষ করে যারা বাহরাইনের বাইরে অবস্থান করছেন, তাদের জন্য এই ব্যবস্থা স্বস্তির খবর।

Logo