মালয়েশিয়ার খবর ১২ মার্চ
মালয়েশিয়ায় ভিসা আইন ভাঙেন বেশি বাংলাদেশি ও থাই প্রবাসীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৫:২৯
মালয়েশিয়ায় ভিসা আইন ভাঙেন সবচেয়ে বেশি বাংলাদেশি ও থাইল্যান্ডের প্রবাসীরা। আর ভিসার শর্ত ভাঙার দায়ে আটক প্রবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে উপরের দিকেই থাকেন বাংলাদেশিরা। দেশটির ইমিগ্রেশন পুলিশের বরাত দিয়ে মালয় মেইল এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়াজুড়ে পরিচালিত ২ হাজার ৬১৮টি অভিযানে মোট ৯ হাজার ৪৯৭ বিদেশিকে আটক করা হয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, এদের মধ্যে ১ হাজার ১৫৮ জন ভিসার শর্ত অপব্যবহারের অভিযোগে আটক হয়েছেন, যাদের মধ্যে বেশির ভাগই বাংলাদেশি; যার সংখ্যা ৫৩২ জন। আটককৃতদের মধ্যে আরো আছেন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন ও পাকিস্তানের নাগরিকরা।
রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে, বাংলাদেশসহ আরাে কিছু দেশ থেকে পর্যটন ভিসায় গিয়ে লোকজন দেশটির রেস্তোরাঁ বা কারখানায় কাজ করা শুরু করে দেন। যা দেশটির ভিসার স্পষ্ট লঙ্ঘন। ট্যুরিস্ট ভিসায় গিয়ে কোথাও কাজের অনুমতি নেই দেশটিতে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নজরদারি চালু রাখার কথা জানিয়েছে পুলিশ। যারা আইন ভাঙবে, তাদের সাথে কোনো আপস হবে না বলেও সতর্ক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
logo-1-1740906910.png)