বাংলাদেশের নিউজ আপডেট ১১ মার্চ ২০২৬
তেলের পাম্পে সেনা মোতায়েনের দাবি পাম্প মালিকদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ২১:৩৮
১। দেশের তেল পাম্পগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাসদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশের নেতারা।সরকার দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে পাম্প বন্ধ রাখার ঘোষণা দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না।
২। জ্বালানি তেলের সহায়তা চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ তথ্য নিশ্চিত করেছেন। দ্রুত বিবেচনার জন্য তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ চিঠি পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত।
৩। জুলাই জাতীয় সনদে যা কিছু নিয়ে সম্মত হয়েছে বিএনপি, তার সব কিছুই দলটি ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরো জানিয়েছেন, বৃহস্পতিবার নতুন সংসদের প্রথম অধিবেশনের আগে রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন।
৪। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে 'স্বৈরাচারের দোসর' আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। বুধবার সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
৫। সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ডেপুটি স্পিকারের পদ খণ্ডিতভাবে নিতে চায় না জামায়াত বরং জুলাই সংস্কার প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের ভিত্তিতেই বিরোধী দলের প্রাপ্য পদ গ্রহণ করতে চান তারা।
logo-1-1740906910.png)