মধ্যপ্রাচ্যের নিউজ হেডলাইনস ১১ মার্চ, ২০২৬
ড্রোন ভূপাতিত করার খবর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৪:৫৯
বাহরাইন, সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ভূপাতিত করার খবর দিয়েছে দেশগুলোর নিরাপত্তা বাহিনী।
সৌদি আরব:
১। শায়বা তেলক্ষেত্রের কাছে ৩টি ড্রোন ভূপাতিত করেছে সৌদির নিরাপত্তা বাহিনী, যা পরে বিরান মরুতে ভূপাতিত হয়েছে।
২। সৌদির পূর্বাঞ্চলে ২টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ নিরাপত্তা ব্যবস্থা বাহিনী। ১১ মার্চ শেষ রাতে এ ঘটনা ঘটে।
৩। সৌদিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
বাহরাইন:
১। ১১ মার্চ সকালে বেজে ওঠে বাহরাইনের সাইরেন ব্যবস্থা। তবে কোনো প্রকার হামলার খবর পাওয়া যায়নি।
২। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ১০৬টি মিসাইল ও ১৭৬টি ড্রোন ধ্বংস করেছে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
সংযুক্ত আরব আমিরাত:
১। ৮টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি আমিরাতের আকাশ নিরাপত্তা বাহিনীর। একটি মিসাইল জনমানবহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে।
২। যেকোনো ধরনের হালকা খেলনা ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে আমিরাত।
কুয়েত:
১। কুয়েতের আরিফজান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি ইরানের।
২। কুয়েতের আকাশসীমায় পাঁচটি ড্রোনের মধ্যে চারটিকে ধ্বংসের দাবি কুয়েতের নিরাপত্তা বাহিনীর।
কাতার:
১। আমেরিকাকে সংঘাত এড়িয়ে শান্তি ও আলোচনার পথ খুঁজতে বললেন কাতারের মন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি।
২। কাতারের আকাশসীমায় ড্রোন-মিসাইল প্রতিহত করেছে দেশটির আকাশ নিরাপত্তা বাহিনী।
ইসরায়েল:
১। দুই দফায় ইরানের মিসাইলের ঢেউ আঘাত হেনেছে ইসরায়েলে। এতে সারা সেন্ট্রাল ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। সব মিসাইল ধ্বংসের দাবি নিরাপত্তা বাহিনীর।
ইরান:
১। ইরানের তেহরানে একটি ব্যাংক ভবনে ইসরায়েলের হামলা, নিহত ১।
২। বাহরাইন, ইরাক ও ইসরায়েলে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি ইরানের।
৩। হরমুজে ১৬টি মাইন বিছানো জাহাজ ধ্বংসের দাবি আমেরিকার।
৪। ইরানের হুঁশিয়ারি—যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবকাঠামোয় হামলা করলে ‘চোখের বদলে চোখ’ নীতিতে প্রতিশোধ নেবে তেহরান।
৫। যুদ্ধ শুরুর পর মার্কিন-ইসরায়েলি বাহিনী ইরানে ১০ হাজারেরও বেশি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।
logo-1-1740906910.png)