Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের ফ্লাইট আপডেট ১১মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলছে সীমিত আকারে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৪:৫৪

মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলছে সীমিত আকারে

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ধীরে ধীরে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। তবে এখনো বেশ কয়েকটি বিমান সংস্থা সীমিত ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এমিরেটস

আঞ্চলিক আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর এমিরেটস সীমিত সময়সূচিতে ফ্লাইট পরিচালনা করছে। বিশেষ করে দুবাই হয়ে যেসব যাত্রী অন্য দেশে যাবেন, তাদের যাত্রার আগে ফ্লাইটের অবস্থা, ইমেইলে পাঠানো বার্তা এবং সংস্থার ওয়েবসাইটে দেওয়া হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া

গাল্ফ এয়ার

সৌদির দাম্মাম থেকে সীমিত আকারে চলছে। গন্তব্য লন্ডন মুম্বাই ও ব্যাংকক।

ওমান এয়ার

আম্মান, দোহা, বাহরাইন, দুবাইয়ে সব রকমের ফ্লাইট বাতিল করেছে ওমান এয়ার। 

বৃটিশ এয়ার ওয়েজ

দুবাই, আবুধাবির উদ্দেশ্যে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে। 

ইন্ডিগো

মধ্যপ্রাচ্য ও ইউরোপের গন্তব্যে সীমিত সংখ্যক ফ্লাইট চালু রেখেছে।  

এতিহাদ এয়ারওয়েজ

 আবুধাবি থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন গন্তব্যে সীমিত সংখ্যক ফ্লাইট পুনরায় চালু করেছে এতিহাদ। যাত্রীদের কেবল নিশ্চিত বুকিং থাকলেই ভ্রমণে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ১৯ মার্চ পর্যন্ত এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আমেরিকার বিভিন্ন শহরে সীমিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ফ্লাইদুবাই

ফ্লাইদুবাই তাদের নেটওয়ার্কে সীমিত সময়সূচিতে আবার ফ্লাইট চালু করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে যাদের টিকিট ছিল, তারা অতিরিক্ত অর্থ ছাড়াই নির্ধারিত ভ্রমণ তারিখের ৩০ দিনের মধ্যে নতুন তারিখে টিকিট পরিবর্তনের সুযোগ পাবেন।

এয়ার আরাবিয়া

এয়ার আরাবিয়া সীমিত সংখ্যক ফ্লাইট চালু করেছে। সংস্থাটি জানিয়েছে, ভারত, পাকিস্তান, মিসর, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে শারজাহ, আবুধাবি ও রাস আল খাইমা থেকে কিছু ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। যেসব ফ্লাইট আগে বাতিল হয়েছে, সেগুলোর যাত্রীরা চাইলে নতুন তারিখে টিকিট পরিবর্তন বা অর্থ ফেরত নিতে পারবেন।

অন্যান্য বিমান সংস্থার পরিস্থিতি

এদিকে আঞ্চলিক উত্তেজনার কারণে কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থাও সময়সূচি পরিবর্তন করেছে। কিছু সংস্থা অতিরিক্ত ফ্লাইট চালু করেছে, আবার কয়েকটি সংস্থা মধ্যপ্রাচ্যের কিছু গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে বাতিল করেছে।

নিরাপত্তা ও ভ্রমণ নির্দেশনা

 বিমান সংস্থাগুলো জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই—

নিশ্চিত বুকিং ছাড়া বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যাত্রার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলা হয়েছে।

আকাশপথ পরিবর্তনের কারণে কিছু ফ্লাইটের সময় ও যাত্রা দীর্ঘ হতে পারে।

বুকিংয়ের সময় দেওয়া যোগাযোগের তথ্য হালনাগাদ রাখতে বলা হয়েছে, যাতে সময়সূচির পরিবর্তন দ্রুত জানানো যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে এবং বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে।

Logo