Logo
×

Follow Us

বাংলাদেশ

আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ ঢাকায় পৌঁছেছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:৫২

আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ ঢাকায় পৌঁছেছে

সংযুক্ত আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। ৯ মার্চ সকালে এমিরেটস ইকে ৫৮২ নম্বর ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আসে।  

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

সরকার জানিয়েছে, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিকভাবে কাজ করছে।

Logo