Logo
×

Follow Us

বাংলাদেশ

পরিস্থিতি আরো খারাপ হলে প্রবাসীদের দেশে আনার প্রস্তুতি রয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৬

পরিস্থিতি আরো খারাপ হলে প্রবাসীদের দেশে আনার প্রস্তুতি রয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শ্রম ও কর্মসংস্থান এবং বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি আরো খারাপ হলে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে।  

৮ মার্চ বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে একটি কমিটি গঠন করেছে। এই কমিটি প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।  

মন্ত্রী জানান, বড়লেখার এক বাংলাদেশি সম্প্রতি মারা গেছেন। তার মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট দেশের অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। একইভাবে সিলেটের আরেক প্রবাসীর মৃত্যুর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় ওই অঞ্চলে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অনেকেই চাকরি হারিয়েছেন, অফিস-আদালত বন্ধ রয়েছে। তাদের খাদ্য ও মৌলিক প্রয়োজন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।”  

তিনি আরো বলেন, বিমান চলাচলের রুট বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে দেশে আনা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে কিংবা যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

Logo