Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আতঙ্কে খাদ্য মজুত না করতে পরামর্শ আমিরাত সরকারের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৫১

আতঙ্কে খাদ্য মজুত না করতে পরামর্শ আমিরাত সরকারের

সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি নাগরিক ও প্রবাসীদের আহ্বান জানিয়েছেন খাদ্যপণ্য অযথা মজুত না করতে। তিনি আশ্বস্ত করেছেন, দেশটির বাজারে পর্যাপ্ত খাদ্যপণ্য ও ভোগ্যপণ্য মজুত রয়েছে এবং দামও স্থিতিশীল।  

৮ মার্চ দুবাইয়ের আল আওয়ির ফল ও সবজি বাজার পরিদর্শনকালে তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পণ্য আসছে। এগুলো নাগরিকদের মূল চাহিদা পূরণে যথেষ্ট।” তিনি সবাইকে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করার আহ্বান জানান।  

মন্ত্রী জানান, বর্তমানে বাজারে ফল ও সবজির প্রাচুর্য রয়েছে। এমনকি কিছু পণ্যের দামও কমে গেছে। কারণ আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে নিয়মিতভাবে নতুন চালান আসছে।  

পরিদর্শনকালে তিনি নতুন খাদ্য চালান খালাসের প্রক্রিয়া দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীরা জানান, আগামী দিনগুলোতে আরো খাদ্যপণ্য আসবে, ফলে বাজারে কোনো সংকট তৈরি হবে না।  

সরকারি আশ্বাসে স্পষ্ট হয়েছে, ইউএইতে খাদ্য সরবরাহ চেইন স্থিতিশীল রয়েছে। ফলে নাগরিক ও প্রবাসীদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা বা মজুত করার প্রয়োজন নেই। বরং নিয়মিত সরবরাহের কারণে বাজারে দামও নিয়ন্ত্রণে থাকবে।

Logo