Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশল নিয়েছে ইরান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১৮:০৮

যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশল নিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশল বেছে নিয়েছে ইরান। যাতে করে এই যুদ্ধে শক্র পক্ষ মানে ট্রাম্পের খরচ বাড়ে, আমেরিকায় মূল্যস্ফীতি বাড়ে। ফলস্বরূপ ট্রাম্পের ধৈর্যচ্যুতি ঘটে। আর এসব করতে গিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করে যুদ্ধে বিজয় ছিনিয়ে নেওয়াই ইরানের লক্ষ্য।  

কারণ ইরান বুঝে নিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু বোমা আর মিসাইলের লড়াই নয়, বরং সম্পূর্ণ স্ট্র্যাটেজিক সহনশীলতার যুদ্ধ।আর তাই ইরান যুদ্ধ সম্প্রসারণ করতে চাইছে, প্রতিবেশী দেশগুলোর তেল উৎপাদন থামিয়ে দিয়ে ও হরমুজে জাহাজ চলাচল বন্ধ করে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিতে চাইছে। আর একই সাথে সস্তা ড্রোন হামলা করে ইসরায়েল-মার্কিনিদের ক্ষেপণাস্ত্রের রসদ ফুরিয়ে আনতে চাইছে ইরান, যা চাপে ফেলবে ট্রাম্প আর নেতানিয়াহুকে। বিশ্বের নানা গণমাধ্যম এমনই বিশ্লেষণ করছে। 

এদিকে মার্কিন সেনা কমান্ড জানিয়েছে, তারা কেবল ইরানে হামলা  শুরু করেছেন। এখন পর্যন্ত ইরানের ভেতরে ২ হাজার টার্গেটে হামলা করা হয়েছে। ভবিষ্যতে বড় ধরনের অভিযানের ইঙ্গিতও দেওয়া হয়েছে মার্কিন বাহিনীর পক্ষ থেকে।

আর ইসরায়েলের পরিকল্পনা মারাত্মক বলেই মনে করছেন বিশ্লেষকরা। নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস হুমকি দিয়ে বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব যদি খামেনির পথ থেকে সরে না আসে, তাহলে তাদেরও খামেনির ভাগ্যই বরণ করতে হবে।

Logo