ইরানের প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুর খবর, পাল্টা জবার দেওয়ার প্রত্যয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪
ছবি সংগৃহিত
ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এখনো জীবিত আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আর ইরানের দুটি স্কুলে হামলায় কমপক্ষে ৫০ শিক্ষার্থী মারা গেছে। স্কুল শিক্ষার্থীদের মারা যাওয়ার ঘটনার প্রতিশোধের কথা জানিয়েছে ইরান। সন্ধ্যার পর ইরানের সিরাজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।
শনিবার দুপুর থেকে ইরানের তেহরান, ইস্ফাহানসহ ৮টি শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ও আমেরিকা। এসব হামলার প্রতিক্রিয়ায় গালফভুক্ত দেশ বাহরাইন, কাতার, আরব আমিরাত, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
বাহরাইনের মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করে একের পর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জুফায়ের থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে থাকা নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে স্কুলগুলো অনলাইন নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ৭০ শতাংশ সরকারি কর্মকর্তাদের হোম অফিস করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইরানের পাল্টা হামলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আবুধাবিতে এক পাকিস্তানি নাগরিক মারা গেছেন। এছাড়া আর কোথাও মৃত্যুর ঘটনা জানা যায়নি। তবে ইরানের পাল্টা হামলার প্রতিক্রিয়া জানিয়েছে গালফভুক্ত দেশগুলো। সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন তাদের মতো করে ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়েছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা গালফভুক্ত দেশের মাটিতে ইরানের হামলার নিন্দা জানায়। গালফভুক্ত দেশগুলোর তাদের সার্বভৌমত্ব রক্ষায় এক থাকবে।
আর ইরানও ইসরায়েলের অভ্যন্তরে মিসাইল হামলা চালিয়েছে। যার প্রভাবে হাইফা ও হেবরনে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। এছাড়া ইসরায়েলের অভ্যন্তরের পরিবেশ শান্তিপূর্ণ বলে খবর দিয়েছে আল জাজিরা। ইরান জানিয়ে দিয়েছে, ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে দেশটি হামলা চালিয়ে যাবে।
এদিকে, যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে চীন। ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে অনুরোধ জানিয়েছে দেশটি।
logo-1-1740906910.png)