Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৬ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় ভিসা জালিয়াতি চক্রকে ধরল পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৪

মালয়েশিয়ায় ভিসা জালিয়াতি চক্রকে ধরল পুলিশ

মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন পুলিশের অভিযানে এক আন্তর্জাতিক ভিসা জালিয়াতি চক্র ধরা পড়েছে। দেশটির পুলিশ বলছে, এই অভিযানে এক দম্পতিকে তারা গ্রেফতার করেছে। তদন্তে প্রমাণ মিলেছে, বাংলাদেশি এই দম্পতিটি গত ৮ মাস ধরে ইউরোপসহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য ডেভিড লরেন্স নামে একটি ভুয়া এজেন্সি পরিচালনা করত। সেই সাথে ইউরোপের বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করত। যাদের কাস্টমারদের বেশির ভাগই মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ। 

তদন্তে আরো জানা গেছে, ইউরোপের ভিসা দেওয়ার নাম করে প্রতি পাসপোর্টে ২০ হাজার রিংগিত করে ফি নিত তারা। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের বাসা থেকে একাধিক পাসপোর্ট, ভুয়া ইমিগ্রেশন স্ট্যাম্প, জাল নথিপত্র, ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। আদালতে হাজির করা হলে তারা অভিযোগ স্বীকার করে। আদালত তাদের অর্থদণ্ড দিলেও নির্ধারিত জরিমানা পরিশোধ করতে না পারায় তাদের ৪৫ মাসের জেল দেওয়া হয়।

সাজা শেষ হলে তাদের মালয়েশিয়া থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়া পুলিশ এই বলে বাসিন্দাদের সতর্ক করেছে, ভুয়া ভিসা বা অবৈধ দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo