বাংলাদেশের নিউজ আপডেট ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কৃষকের দেড় হাজার কোটি টাকার ঋণ মাফ করছে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩২
১। ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার ঋণ মাফ করছে সরকার। ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রতি কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ও সুদ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
২। শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে যাচ্ছে সরকার। উন্নত চিকিৎসার জন্য এসব কর্মীকে উন্নত প্রশিক্ষণও দেওয়া হবে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে থাকেন কিনা, তা মনিটর করা হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এসব কথা জানিয়েছেন।
৩। শিগগিরই পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।বাংলাদেশ পুলিশের জনবল সংকট কাটাতে শিগগিরই এই নিয়োগ দেওয়া হবে। সচিবালয়ে এক সভায় এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
৪। এবারের ঈদযাত্রায় নৌ-দুর্ঘটনা প্রতিরোধে রাতের বেলায় স্পিডবোট চলাচল নিষিদ্ধ করার পাশাপাশি দিনের বেলায় স্পিডবোটে যাত্রীদের লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ১৭ থেকে ২৪ মার্চ পর্যন্ত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান এবং ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে। নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এক অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন। তিনি আরো জানান, এ বছর ঈদযাত্রায় ভাড়া বাড়বে না।
৫। দেশে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। এ নিয়ে ৪র্থ বারের মতো বাড়ানো হলো আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা।
logo-1-1740906910.png)