স্কলারশিপ আপডেট
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা করল ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৮
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভারত সরকার বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি স্কলারশিপের ঘোষণা দিয়েছে, যা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (ICCR) স্কলারশিপ বা আইসিসিআর স্কলারশিপ নামে অধিক পরিচিত। নির্দিষ্ট বয়সসীমা অনুযায়ী স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা মেডিকেল, প্যারামেডিকেল, ফিজিওথেরাপি, ফ্যাশন, এলএলবি বাদে বিভিন্ন কোর্সের জন্য এই স্কলারশিপের আওতায় আবেদন করতে পারবেন। আবেদনকারীদের জন্য টোয়েফল বা আইইএলটিএস সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। তবে ইংরেজিতে দক্ষতা প্রমাণের জন্য আবেদনের সাথে ৫০০ শব্দের একটি প্রবন্ধ জমা দিতে হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতে পারবেন। তাদের টিউশন ফি মওকুফ হবে এবং মাসিক হারে স্টাইপেন্ড পাবেন, যা যথাক্রমে স্নাতকের জন্য ১৮ হাজার রুপি, স্নাতকোত্তরের জন্য ২০ হাজার রুপি ও পিএইচডির জন্য ২২ হাজার রুপি। শিক্ষার্থীরা আবাসন খরচ বাবদ মাসে সর্বোচ্চ ৬ হাজার ৫০০ রুপি ভাতাও পাবেন। আবেদন করতে শিক্ষার্থীদের ৫০০ শব্দের প্রবন্ধের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে প্রস্তুত রাখতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে।
logo-1-1740906910.png)