মালয়েশিয়ার খবর ২৩ ফেব্রুয়ারি
কুয়ালালামপুরে বিশেষ মোটরসাইকেল অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১১
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চায়নিজ নিউ ইয়ার উদযাপনের সময় একটি বিশেষ মোটরসাইকেল অভিযান পরিচালিত হয়। পুলিশ ও ফেডারেল টেরিটরি রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট (JPJ WPKL) এই বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানের সময় ১৫২ জন মোটরসাইকেল মালিককে ট্রাফিক আইন ভঙ্গের জন্য জরিমানা করা হয় এবং ২২টি মোটরসাইকেল জব্দ করা হয়। এই অভিযান মূলত উৎসবের সময় রাস্তায় যে কোনো বিঘ্ন বা বিশৃঙ্খলা প্রতিরোধের জন্যই পরিচালিত হয়েছে।
এই অভিযান চলে রাত ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। এতে ট্রাফিক ইনভেস্টিগেশন ও এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টও পুলিশকে সহযোগিতা করেছে। পুলিশ
ও জেপিজে কর্মকর্তারা মোট ৯১২টি মোটরসাইকেল পরীক্ষা করেন। এর মধ্যে ১৫২টি মোটরসাইকেল নিয়মভঙ্গ
করেছে বলে শনাক্ত করা হয় এবং ২২টি মোটরসাইকেল জব্দ করা হয়। বৈধ ড্রাইভিং লাইসেন্স না
থাকা, গাড়ির রেজিস্ট্রেশন বা ইন্স্যুরেন্স শেষ হওয়া এবং নম্বর প্লেট ঠিকমতো না থাকাসহ
বিভিন্ন কারণে জরিমানা করা হয়।
অভিযানের সময় তিনজন বাংলাদেশিসহ ১১ জন বিদেশি মোটরসাইকেল চালককেও শনাক্ত করা হয়।
এর মধ্যে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেপিজের পরিচালক
হামিদি আডাম জানিয়েছেন, এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে, যাতে মানুষ নিয়ম মেনে গাড়ি
চালায় এবং সড়কে দুর্ঘটনা কমানো যায়। বিশেষ করে উৎসবের সময় এই ধরনের অভিযান অত্যন্ত
গুরুত্বপূর্ণ। কারণ তখন রাস্তায় যানবাহনের চাপ সবচেয়ে বেশি থাকে। পুলিশ এবং জেপিজে কর্মকর্তারা
বারবার সতর্ক করেছেন, নিরাপদ গাড়ি চালানো প্রত্যেক মানুষের দায়িত্ব এবং নিয়ম মেনে চলা
সড়কে দুর্ঘটনা প্রতিরোধে সবচেয়ে বড় ও কার্যকরী পদক্ষেপ।
logo-1-1740906910.png)