বাংলাদেশের নিউজ আপডেট ২২ ফেব্রুয়ারি ২০২৬
দেশে ১৬ বছর বা ১৮ বছরের কম বয়সীরা এনআইডির জন্য আবেদন করতে পারবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৭
১। দেশে মহাসড়কে মোটরসাইকেলে দুর্ঘটনার হার বাড়ছে। গত জানুয়ারিতে ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন মারা গেছেন, আহত হয়েছেন ১৩২ জন। আর গত বছরে গণমাধ্যমে প্রকাশিত সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৫২টি, তাতে মারা গেছেন ৫৪৬ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য।
২। বাংলাদেশে বসবাসরত যাদের বয়স ১৬ বছর বা ১৮ বছরের কম, তারা এনআইডি পেতে আবেদন করতে পারবে। নির্বাচন কমিশন তাদের এনআইডি দেবে। বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে। ২২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
৩। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৪। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
৫। দেশে নির্বাচন ও সরকার গঠনের পর পুরনো কাজে ফিরে গেছেন ড. মুহাম্মদ ইউনূস। রোববার মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনের ইউনূস সেন্টারে অফিস শুরু করেছেন তিনি।
logo-1-1740906910.png)