Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের নিউজ আপডেট ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বেগুন, লেবু, শসা ও কাঁচামরিচের দামে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩০

বেগুন, লেবু, শসা ও কাঁচামরিচের দামে আগুন

 ১। রোজা শুরুর সাথে সাথে বাজারে নিত্যপণ্যের দাম কয়েক গুণ বেড়েছে। রমজানের গুরুত্বপূর্ণ পণ্য বেগুন, লেবু, শসা ও কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

২। রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাবার; যেমন- ডিম, দুধ, মাছ ও মাংস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১০ লাখের বেশি পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

৩। ঈদের আগেই পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার। অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। ধাপে ধাপে দেশের সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। প্রথমে অতি দরিদ্র, পরে দরিদ্র এবং এরপর মধ্যবিত্ত পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে।

৪। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। তিনি বলেন, বর্তমানে সীমিত আকারে চালু থাকা ভিসা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

৫। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

Logo