Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের নিউজ আপডেট ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪১

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

১। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে তিনি তার মন্ত্রিসভাও গঠন করেছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের আকার দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী, আর ২৪ জন প্রতিমন্ত্রী।

২। বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পাওয়া ২৫ মন্ত্রীর মধ্যে ১৬ জন প্রথমবারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জনই প্রথমবারের মতো মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।

৩। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া, ভারত, চীন, পাকিস্তান, সুইজারল্যান্ড, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শীর্ষ নেতারা। অভিনন্দন বার্তায় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। 

৪। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মনোনীত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উপনেতা হয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জোটের শরিক দল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন। 

৫। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। তবে জামায়াত ও এনসিপির নির্বাচিত এমপিরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এর ফলে সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

Logo