Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে দুই বাংলাদেশিকে গাড়িচাপা, একজন নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০

কুয়েতে দুই বাংলাদেশিকে গাড়িচাপা, একজন নিহত

কুয়েতের সাবাহ হাসপাতালের সামনে দুই বাংলাদেশিকে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে দেশটির এক নাগরিকের বিরুদ্ধে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।  

নিহতের নাম মোবারক হোসেন (৫৬)। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি কুয়েতে তানজিপকো কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। গুরুতর আহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩৬)। তার বাড়ি ময়মনসিংহে। তিনি একই কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন। বর্তমানে তিনি কুয়েতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

ঘটনার পরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।  

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নিহত মোবারক হোসেনের পরিবারে শোক নেমে এসেছে। তার সহকর্মীরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে কাজ করছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।  

বাংলাদেশি কমিউনিটির নেতারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত শেষে দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন। তারা মনে করছেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েত সরকারকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Logo