Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ ফেব্রুয়ারি ২০২৬

ওমানে মাদককাণ্ডে তিন প্রবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২০

ওমানে মাদককাণ্ডে তিন প্রবাসী আটক

কুয়েত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

কুয়েতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত এবং দুইজন আহত হয়েছেন।

সাবাহ হেল্থ ডিস্ট্রিক্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। কুয়েতের পুলিশ জানিয়েছে, এই তিন বাংলাদেশিকে ইচ্ছাকৃত গাড়ি চাপা দেওয়ার অভিযোগে এক কুয়েতি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আরব টাইমস জানিয়েছে, অভিযুক্ত কুয়েতি ব্যক্তি মানসিকভাবে অস্থিতিশীল অবস্থায় ছিলেন এবং ঠান্ডা মাথায় আগে থেকেই প্লান করে এই হত্যাকাণ্ড ঘটান। পুলিশ তাকে প্রিমেডিটেটেড মার্ডারের দায়ে গ্রেফতার করেছে এবং তাকে জননিরাপত্তা বিভাগে হস্তান্তর করেছে। এই ঘটনার আরো বিস্তারিত তদন্ত চলছে এবং বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রিমেডিটেটেড মার্ডার সাধারণ হত্যার চেয়ে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য সাধারণত জোরালো শাস্তি, এমনকি ফাঁসি বা আজীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

এদিকে, কুয়েতে উটের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক প্রবাসী কর্মী নিহত ও দুজন আহত হয়েছেন। দেশটির উত্তর অঞ্চলের ফালাহ রোডে এই দুর্ঘটনা ঘটে। যদিও আহতদের একজন সম্পূর্ণ আশঙ্কামুক্ত। রাস্তার মধ্যে হঠাৎ করে উট এসে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে আরব টাইমস খবর দিয়েছে। তবে নিহত ও আহতরা কোন দেশের নাগরিক, সেই বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনাস্থলের সামনে দিয়ে যাওয়ার সময় অবস্থানকারী একজন বাংলাদেশি প্রবাসী আহতদের উদ্ধার করে ক্লিনিকে পৌঁছে দেন এবং পুলিশকে ঘটনার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। 


বাহরাইন

বাহরাইনের রাফায় বাইক চুরি

বাহরাইনের রাফা এলাকায় একটি ডেলিভারি অ্যাপের বাইক চুরির ঘটনা ঘটেছে। গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় রিফা এলাকায় এই ঘটনা ঘটে। রিফা এলাকার একটি রাস্তার সিসিটিভি ফুটেজের ভিডিও রেকর্ডে এই ঘটনা ধরা পড়ে। সিসিটিভির ভিডিওতে দেখা যায়, একজন হুডি পরে হেঁটে সাইকেলের দিকে এগিয়ে আসেন। তাতে ধারণা করা যায়, চোর আগে থেকে সাইকেলটির দিকে নজর রাখছিল। তারপর সে সাইকেল চালিয়ে এলাকা ত্যাগ করে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আটকের খবর পাওয়া যায়নি।বাহরাইনে রিফা প্রবাসী বাংলাদেশিদের বসতি বেশি। তাছাড়া এলাকাটিতে ভারত, পাকিস্তানের প্রবাসীরাও থাকেন। ফলে এমন চুরি প্রবাসীদের দুশ্চিন্তার কারণে পরিণত হয়েছে। যদিও বাহরাইনে চুরির শাস্তি কঠোর। সাধারত চুরি প্রমাণ হলে ২ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে। বিশেষ পরিপ্রেক্ষিতে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের নজির ও রয়েছে। আর অভিযুক্ত যদি প্রবাসী হয়, সে ক্ষেত্রে সাজা শেষে সাধারণত নিজ দেশে ফেরত পাঠানো হয়।


ওমান

ওমানে মাদককাণ্ডে তিন প্রবাসী আটক

ওমানের পুলিশ তিন প্রবাসী নাগরিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাসকাট গভর্নরেট এলাকায় বিভিন্ন মারাত্মক ধরনের মাদকদ্রব্য বহনের প্রমাণ পাওয়া গেছে। তদন্তে জানা যায়, তাদের উদ্দেশ্য ছিল এসব মাদক বিতরণ ও বিক্রি করা। গ্রেফতারকৃতরা সবাই এশীয় নাগরিক বলে জানানো হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক, সেই বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। পুলিশ এই ঘটনার পর আইনি কার্যক্রম সম্পন্ন করার কাজ শুরু করেছে। ওমানে মাদক আইন অত্যন্ত কঠোর এবং শাস্তি ভোগের পর সাধারণত প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

Logo