Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

প্রবাসীদের জন্য তৈরি হচ্ছে সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪

প্রবাসীদের জন্য তৈরি হচ্ছে সৌদি আরব

সৌদি আরব দীর্ঘদিন ধরে তেলের ভাণ্ডার ও ধর্মীয় পর্যটনের জন্য বিশ্বে পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি শুধু তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বৈশ্বিক অর্থনীতিতে শক্তিশালী খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করছে। এই পরিবর্তনের সঙ্গে প্রবাসীদের প্রতি সৌদি আরবের দৃষ্টিভঙ্গিও বদলেছে। ব্রিটিশ অর্থনীতি বিষয়ক পত্রিকা বিজনেস ম্যাটারস জানাচ্ছে, একসময় দেশটি ছিল স্বল্পমেয়াদি কর্মসংস্থানের জায়গা, এখন তা হয়ে উঠছে দীর্ঘমেয়াদি বসবাস ও জীবনযাপনের গন্তব্য।  

ভিশন ২০৩০ এর অংশ হিসেবে সৌদি আরব শুধু অর্থনৈতিক সংস্কার নয়, বরং জীবনমান, স্বাস্থ্যসেবা এবং বৈশ্বিক প্রতিভা আকর্ষণ ও ধরে রাখার ওপর গুরুত্ব দিচ্ছে। এর ফলে প্রবাসীরা এখন আর শুধু শ্রমশক্তি নয়, বরং সমাজের অংশ হিসেবে বিবেচিত হচ্ছেন।   

ভিশন ২০৩০ এর প্রভাবে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন এসেছে। দেশে লাখো প্রবাসী কাজ করছেন, যাদের অনেকেই বিশেষায়িত ও দক্ষ পেশায় যুক্ত। তাদের প্রয়োজন মেটাতে সৌদি আরব বেসরকারি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করেছে, আধুনিক হাসপাতাল ও ক্লিনিক গড়ে তুলেছে এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে। ফলে প্রবাসীরা এখন স্থানীয়ভাবে উন্নত চিকিৎসা পাচ্ছেন, বিদেশে যেতে হচ্ছে না।  

সৌদি শহরগুলোর মধ্যে জেদ্দা প্রবাসীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে। সমুদ্রতীরবর্তী অবস্থান, বৈচিত্র্যময় জনসংখ্যা, আন্তর্জাতিক স্কুল এবং তুলনামূলকভাবে উন্মুক্ত সামাজিক পরিবেশ শহরটিকে বিশেষভাবে জনপ্রিয় করেছে। জেদ্দায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ঘনত্ব বেশি হওয়ায় স্বাস্থ্যসেবা পাওয়া সহজ।  

প্রবাসীদের জন্য স্বাস্থ্যসেবার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় দাঁতের চিকিৎসা। হঠাৎ জরুরি সমস্যা, নিয়মিত চেকআপ কিংবা কসমেটিক চিকিৎসা; সব ক্ষেত্রেই দাঁতের যত্ন অপরিহার্য। অনেক প্রবাসী আগে ভাবতেন বড় ধরনের ডেন্টাল কাজের জন্য বিদেশে যেতে হবে, বিশেষ করে তুরস্কের মতো দেশে। কিন্তু জেদ্দায় এখন আধুনিক ডেন্টাল সেক্টর গড়ে উঠেছে, যা আন্তর্জাতিক মানের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম।  

জেদ্দার ডেন্টাল ক্লিনিকগুলোতে এখন উন্নত কসমেটিক ডেন্টিস্ট্রি, রুট ক্যানাল, শিশুদের দাঁতের চিকিৎসা এবং পুনর্গঠনমূলক সেবা পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি, ডিজিটাল ডায়াগনস্টিকস, কঠোর জীবাণুমুক্তকরণ এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিকল্পনা এসব ক্লিনিককে প্রবাসীদের কাছে নির্ভরযোগ্য করে তুলেছে। অনেক ক্লিনিক যেমন Tam Dental এক ছাদের নিচে বহুমুখী সেবা দিচ্ছে। যেমন- কসমেটিক, এন্ডোডন্টিকস, রিস্টোরেটিভ এবং শিশুদের দাঁতের চিকিৎসা। ইংরেজি ভাষাভাষী ডাক্তার ও আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত টিম প্রবাসীদের আস্থা বাড়াচ্ছে।  

ভিশন ২০৩০ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সৌদি আরবে প্রবাসীদের জীবন আরো সহজ ও নিরাপদ হয়ে উঠছে। স্বাস্থ্যসেবা বিশেষ করে ডেন্টাল কেয়ার এখন আর উদ্বেগের বিষয় নয়। জেদ্দার মতো শহরে প্রবাসীরা পাচ্ছেন উন্নত চিকিৎসা, আধুনিক জীবনযাপন এবং দীর্ঘমেয়াদি বসবাসের নিশ্চয়তা। 

Logo