সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে রমজান শুরুর দিন গণনা শুরু হয়ে গেছে। মুসলিম বিশ্বে রমজানের নতুন চাঁদ কবে দেখা যেতে পারে হিসাব কষছেন জ্যোতির্বিদরাও। জ্যোতির্বিদরা পূর্বাভাস দিয়েছেন, এ বছর মধ্যপ্রাচ্যের বেশির ভাগ মুসলিম দেশে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে না। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ৩০ দিনে শাবান মাস শেষ হতে পারে। সেই হিসাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অন্যান্য দেশে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রমজান শুরু হতে পারে বলে রিপোর্টে জানিয়েছে গালফ নিউজ।
সেই হিসাবে আমেরিকা, ইউরোপেও রজমান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি।
অন্যদিকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, মরক্কো, মরিতানিয়া এবং অ-আরব আফ্রিকার কিছু অংশসহ বিভিন্ন দেশে বুধবার ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এসব দেশে ২৯ দিনে শাবান মাস শেষ হওয়ার সম্ভাবনা বেশি। এই দেশগুলোতে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি অথবা শুক্রবার ২০ ফেব্রুয়ারি, যা নির্ভর করবে স্থানীয় চাঁদ দেখা এবং আবহাওয়া পরিস্থিতির ওপর।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় ১৮ বা ১৯ ফেব্রুয়ারি রোজার প্রথম দিন ঘোষণা করতে পারে, যা স্থানীয় চাঁদ দেখা ও ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হতে পারে।
logo-1-1740906910.png)