Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৮ নভেম্বর ২০২৬

বাহরাইনে ফুড ট্রাকে বিদেশি কর্মী নিষিদ্ধের প্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২১:৫৯

বাহরাইনে ফুড ট্রাকে বিদেশি কর্মী নিষিদ্ধের প্রস্তাব

সৌদি আরব

সৌদি থেকে প্রায় ১৪ হাজার প্রবাসী বহিষ্কার

সৌদি থেকে বিপুল পরিমাণ প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। সৌদি গেজেট জানিয়েছে, চলমান অভিযানের অংশ হিসেবে দেশটি থেকে নভেম্বরের শেষ সপ্তাহে ১৩ হাজার ৯৩৫ জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। নতুন করে গ্রেপ্তার করা হয়েছে ৯ হাজার ১৬৯ জনকে। তাছাড়া নানা আইন লঙ্ঘনের অভিযোগ ৩৮ হাজার ৪৮৩ জন প্রবাসীর বিরুদ্ধে। গ্রেপ্তার আর বহিষ্কারের তালিকায় বাংলাদেশি আছে কিনা আর থাকলে সেই সংখ্যা কত, তা জানা যায়নি। তবে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন ও ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘনকারী। অবৈধভাবে সৌদি ত্যাগ করার সময় গ্রেপ্তার হয়েছে ২১ জন। অবৈধ কর্মীদের আশ্রয় ও চাকরি দেয়ায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি সরকার জানিয়েছে, আইন লঙ্ঘনকারী প্রবাসীদের আশ্রয় বা সহায়তা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদিতে। 


বাহরাইন

বাহরাইনে ফুড ট্রাকে বিদেশি কর্মী নিষিদ্ধের প্রস্তাব

বাহরাইনে ফুড ট্রাক বা ভ্রাম্যমাণ খাবারের দোকানের লাইসেন্স শুধু দেশটির নাগরিকদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব উঠেছে। একই সাথে এ ব্যবসায় প্রবাসী কর্মী নিয়োগের অনুমতি না দেয়ার বিধান যুক্ত করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। ২৮ নভেম্বর নিউজ অব বাহরাইন জানায়, সংসদের সংশ্লিষ্ট কমিটি প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে। আগামী সংসদ অধিবেশনে এ বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত আইনে নিয়ম লঙ্ঘন করলে কারাদণ্ড, সর্বোচ্চ ৫ হাজার বাহরাইনি দিনার জরিমানা এবং ব্যবসায় ব্যবহৃত গাড়ি ও সরঞ্জাম জব্দের বিধান রাখা হয়েছে। লাইসেন্সের মেয়াদ হবে এক বছর, যা নবায়নযোগ্য। প্রস্তাবটি কার্যকর হলে বাহরাইনের ফুড ট্রাক খাতে বিদেশি কর্মীদের কাজের সুযোগ আরো সীমিত হবে। তবে আইনটি এখনো চূড়ান্তভাবে পাস হয়নি।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে শ্রমিকদের ২১ লাখ ৮৩ হাজার দিরহাম ফেরতের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে ২৭৭ জন শ্রমিকের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ না করায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২১ লাখ ৮৩ হাজার ৭৪৪ দিরহাম ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন দুবাইয়ের আদালত। আদালতের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন ও অন্যান্য প্রাপ্য অর্থ পরিশোধে ব্যর্থ হলে বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের নজরে আসে। পরে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধে কর্মী বিমা ব্যবস্থার আওতায় এগিয়ে আসে একটি বিমা প্রতিষ্ঠান। ২০২৬ সালের ২০ জুলাই ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে ২১ লাখ ৮৩ হাজার ৭৪৪ দিরহাম বিতরণ করা হয়। এরপর বিমা প্রতিষ্ঠানটি ওই অর্থ ফেরত পেতে কোম্পানির বিরুদ্ধে মামলা করে। আদালত কোম্পানিকে পুরো অর্থ ফেরত দেয়ার পাশাপাশি বার্ষিক পাঁচ শতাংশ সুদ এবং মামলার খরচ পরিশোধের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় আবারো স্পষ্ট হয়েছে, আমিরাতে শ্রমিকদের বেতন ও পাওনা পরিশোধ না করলে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। তাই বেতন না পেলে অভিযোগ করার ক্ষেত্রে ভয় না পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেয়া জরুরি। কর্মীদের বিমা এবং শ্রম আইন সম্পর্কে সচেতন থাকাও প্রত্যেক প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ।


কুয়েত

কুয়েতে মাদক মামলায় রাজ পরিবারের সদস্য গ্রেপ্তার

কুয়েতে মাদকদ্রব্য রাখার অভিযোগে দেশটির শাসক পরিবারের একজন সদস্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে হাশিশসহ নানা ধরনের মাদকের বড়ি উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিমাপের চারটি বিশেষ যন্ত্রও জব্দ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তিকে উদ্ধার করা মাদকসহ সংশ্লিষ্ট মাদকবিরোধী প্রসিকিউশন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, আইনের চোখে সবাই সমান। রাজ পরিবারের সদস্য হলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ কুয়েতে মাদকদ্রব্য সংক্রান্ত আইন অত্যন্ত কঠোর। তাই প্রবাসীদের মাদক ও নিষিদ্ধ ওষুধের বিষয়ে সতর্ক থাকা জরুরি। 

Logo