Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি থেকে প্রায় ১৪ হাজার প্রবাসী বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২১:৪৮

সৌদি থেকে প্রায় ১৪ হাজার প্রবাসী বহিষ্কার

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বিপুল পরিমাণ প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, চলমান অভিযানের অংশ হিসেবে দেশটি থেকে নভেম্বরের শেষ সপ্তাহে ১৩ হাজার ৯৩৫ জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। নতুন করে গ্রেপ্তার করা হয়েছে ৯ হাজার ১৬৯ জনকে। তাছাড়া নানান আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে ৩৮ হাজার ৪৮৩ জন প্রবাসীর বিরুদ্ধে। 

গ্রেপ্তার আর বহিষ্কারের তালিকায় বাংলাদেশি আছে কিনা আর থাকলে সেই সংখ্যা কত, তা জানা যায়নি। তবে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন ও ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘনকারী। অবৈধভাবে সৌদি ত্যাগ করার সময় গ্রেপ্তার হয়েছে ২১ জন। এছাড়া অবৈধ কর্মীদের আশ্রয় ও চাকরি দেয়ায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সৌদি সরকার জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেয়া কিংবা এ ধরনের ব্যক্তিদের কোনো ধরনের সহায়তা বা সেবা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের কাজে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেয়ার জন্য ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে ১৪ হাজার ৫৪২ প্রবাসীকে গ্রেপ্তার করেছিল দেশটির নিরাপত্তা বাহিনী। এছাড়া এ সময়ে প্রায় ১৩ হাজার জনকে দেশ থেকে বহিষ্কার করে রিয়াদ। সে সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়। 

Logo