Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আগামী বছর আমিরাতের কর্মীরা পাচ্ছেন বড় সুখবর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৮:৩৪

আগামী বছর আমিরাতের কর্মীরা পাচ্ছেন বড় সুখবর

সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালে বেসরকারি খাতের কর্মীদের বেতন গড়ে ২ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে বেতন বাড়ানোর পরিকল্পনা থাকলেও নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে আগ্রহ কমছে বিভিন্ন প্রতিষ্ঠানের।

খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, নিয়োগবিষয়ক প্রতিষ্ঠান কুপার ফিচের প্রকাশিত ইউএই স্যালারি গাইড ২০২৭-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। উপসাগরীয় অঞ্চলের ১ হাজার ৯১টির বেশি প্রতিষ্ঠানের ওপর চালানো জরিপে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুযায়ী, জরিপে অংশ নেয়া ৪৬ শতাংশ প্রতিষ্ঠান আগামী বছর কর্মীদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে। অন্যদিকে, ৪২ শতাংশ প্রতিষ্ঠান বেতন অপরিবর্তিত রাখবে। আর ১২ শতাংশ প্রতিষ্ঠান বেতন কমানোর কথা ভাবছে।

এদিকে, ২০২৭ সালে ৪২ শতাংশ প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগের মাধ্যমে কর্মীসংখ্যা বাড়াতে চায়, যা আগের বছরের তুলনায় কম। গত বছর এই হার ছিল ৪৮ শতাংশ। আর ২৬ শতাংশ প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।

প্রযুক্তি, টেলিযোগাযোগ, ভারী শিল্প ও উৎপাদন খাতে বেতন বৃদ্ধির সম্ভাবনা বেশি। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ কর্মীদের চাহিদা বাড়তে পারে। ফলে আমিরাতে কর্মরত বাংলাদেশিদের বেতন বাড়ার সম্ভাবনা থাকলেও নতুন চাকরিপ্রার্থীদের জন্য দক্ষতা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Logo