Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ নভেম্বর ২০২৬

রিয়াদে তৈরি হচ্ছে বিশাল মেট্রো স্টেশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২১:৩৩

রিয়াদে তৈরি হচ্ছে বিশাল মেট্রো স্টেশন

সৌদি আরব  

রিয়াদে তৈরি হচ্ছে বিশাল মেট্রো স্টেশন

সৌদি আরবের রাজধানী রিয়াদে তৈরি হচ্ছে ৭০ হাজার বর্গমিটারের বিশাল একটি মেট্রো স্টেশন। যে স্টেশনটিতে প্রতি ঘণ্টায় প্রায় ১৯ হাজার যাত্রী চলাচলের সুবিধা থাকবে। স্টেশনটিতে থাকবে ১৩৪ মিটার ব্যাসের বিশাল স্টিলের গম্বুজ এবং সবুজ জায়গা। পাশাপাশি স্টেশনটির বিদ্যুৎ চাহিদার ২৫ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে সরবরাহের পরিকল্পনা রয়েছে। সৌদি কর্মকর্তারা জানাচ্ছেন, রিয়াদ এক্সপো টু থাউজেন্ট থার্টি উপলক্ষে এই মেট্রো স্টেশনের নির্মাণকাজ শুরু হয়েছে। নতুন এই স্টেশন রিয়াদের গণপরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক করবে এবং এক্সপোতে আসা দর্শনার্থীদের যাতায়াত সহজ করবে। তার চেয়ে বড় খবর হলো নতুন এই বিশাল নির্মাণকাজ শুরুর ফলে ভবিষ্যতে চাকরির সুযোগও তৈরি হতে পারে। আর সেই সুবিধা পেতে পারেন প্রবাসী বাংলাদেশিরা।


সংযুক্ত আরব আমিরাত  

আমিরাতে স্বর্ণের দামে পতন

সংযুক্ত আরব আমিরাতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। গত এক মাসে প্রতি গ্রাম স্বর্ণের দাম কমেছে প্রায় ৩৬ দিরহাম। ১৬ নভেম্বর দুবাইয়ের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৪৬৬ দিরহাম। ২২ ক্যারেট ৪৩১ দশমিক ৫০ দিরহাম, ২১ ক্যারেট ৪১৩ দশমিক ৭৫ দিরহাম এবং ১৮ ক্যারেট ৩৫৪ দশমিক ৫০ দিরহাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন এবং ডলারের শক্তিশালী অবস্থানকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ, যারা দেশে পরিবারের জন্য স্বর্ণ কিনতে চান, তারা তুলনামূলক কম দামে কেনার সুযোগ পেতে পারেন। স্বর্ণ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বাজার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। 


বাহরাইন

বাহরাইনে প্রবাসীদের মাছ বিক্রি বন্ধের প্রস্তাব 

বাহরাইনে মাছ বিক্রির ব্যবসা থেকে প্রবাসীদের সরিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির কয়েকজন সংসদ সদস্য। তাদের দাবি, এই ব্যবসায় বাহরাইনি নাগরিকদের অগ্রাধিকার দিতে হবে।প্রস্তাবটি বর্তমানে সংশ্লিষ্ট কমিটির পর্যালোচনায় রয়েছে। মাছ বিক্রির লাইসেন্স, ব্যবসার অনুমতি এবং স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানের বিষয়গুলো এতে গুরুত্ব পাচ্ছে। তবে এখনো এটি চূড়ান্ত কোনো আইন নয়। প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ মাছ বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত প্রবাসীদের ভবিষ্যৎ আয় ঝুঁকিতে পড়তে পারে। প্রস্তাবটি দেশটির সংসদে পাস হলে বা নিয়মটি কার্যকর হলে ব্যবসার লাইসেন্স ও অনুমোদন যাচাই করতে হবে প্রবাসীদের


কুয়েত  

কুয়েতে মাদককাণ্ডে এক বাংলাদেশি আটক

কুয়েতে মাদকবিরোধী অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক রয়েছেন। তবে আটক বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, বাংলাদেশি এক নাগরিকের কাছ থেকে মাদকযুক্ত রাসায়নিক পদার্থ থাকা হেয়ার অয়েলের চালান উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ হলো, কারণ অপরিচিত কারো দেয়া পার্সেল বা পণ্য যাচাই ছাড়া বহন করা যাবে না। কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা মাদকসংক্রান্ত অপরাধে জড়িয়ে পড়লে কঠোর আইনি শাস্তির মুখে পড়তে পারেন।


ওমান 

ওমানে বিপজ্জনকভাবে গাড়ি চালালে তিন মাসের জেল- জরিমানা

ওমানে বেপরোয়া গাড়ি চালানো ও বিপজ্জনক স্টান্টের বিরুদ্ধে কঠোর সতর্কতা দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। নিয়ম অনুযায়ী, রাস্তায় বিপজ্জনক ড্রিফটিং বা গাড়ি দিয়ে স্টান্ট করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড অথবা ৫০০ ওমানি রিয়াল জরিমানা হতে পারে। এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে ওভারটেক করা এবং অন্যের জীবন ঝুঁকিতে ফেলার মতো অপরাধে সর্বোচ্চ দুই মাসের কারাদণ্ড অথবা ৫০০ রিয়াল জরিমানার বিধান রয়েছে। ওমানে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কারন গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। সামান্য অসতর্কতার কারণে জেল ও বড় অঙ্কের জরিমানা হতে পারে।

Logo