Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে সংবর্ধিত হলেন বাংলাদেশের সেনা কর্মকর্তারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৩:৩৭

বাহরাইনে সংবর্ধিত হলেন বাংলাদেশের সেনা কর্মকর্তারা

বাহরাইনে অনুষ্ঠিত মানামা ডায়াগলে যোগ দেওয়া বাংলাদেশের সামরিক প্রতিনিধি দলকে সাদরে গ্রহণ করেছেন বাহরাইনের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা।

তারই অংশ হিসেবে বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল থেয়াব বিন সাকর আল নুয়াইমি ২২তম মানামা ডায়ালগ ২০২৬-এর সাইডলাইনে আলাদাভাবে বৈঠক করেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল মুহাম্মদ মঈনুর রহমান। বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ তাকে বাহরাইনে স্বাগত জানিয়েছেন।

দেশটির বিভিন্ন জাতীয় গণমাধ্যমে তার খবর গুরুত্ব দিয়ে প্রচার করেছে। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সফরে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশীদ চৌধুরী।

মানামা সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের এই প্রতিনিধি দলে আরো রয়েছেন বাহরাইন ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরীসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Logo