কুয়েতে ভবন তৈরিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২৬৩টি স্থাপনা ভাঙার কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। এই অভিযান চলছে জালিব আল-শুয়ুখ এলাকায়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভবন মালিকদের আগে নোটিশ দেওয়া হলেও নির্দেশনা মেনে অবৈধ নির্মাণ সরিয়ে না নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রথম ধাপে ২৬৩টি স্থাপনা ভাঙা হচ্ছে। এছাড়া আরো ৪৯৪টি স্থাপনা ভাঙার প্রস্তুতি চলছে, যার কাজ আগামী তিন সপ্তাহের মধ্যে শুরু হতে পারে। পুরো অভিযানটি তিনটি ধাপে পরিচালিত হবে।
আর ভাঙার কাজ এবং ধ্বংসাবশেষ সরানোর খরচও বহন করতে হবে সংশ্লিষ্ট সম্পত্তির মালিকদের। যেসব স্থাপনার বিষয়ে এখনো কারিগরি প্রতিবেদন ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি, সেগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত ভবন নির্মাণের নিয়ম কার্যকর করা এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই কুয়েতের এই অভিযান।
logo-1-1740906910.png)