মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ অক্টোবর ২০২৬
বাহরাইনে প্রবাসীদের চাকরি কমাতে এআই ব্যবহারের উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৫:৪১
বাহরাইন
বাহরাইনে
প্রবাসীদের চাকরি কমাতে এআই ব্যবহারের উদ্যোগ
বাহরাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বাহরাইনি নাগরিকদের চাকরির সুযোগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন দেশটির সংসদ সদস্য ড. মুনির সুরুর। আর এ প্রস্তাব পাস হলে প্রবাসীদের চাকরির সুযোগ কমতে পারে। এই পরিকল্পনায় এআই দিয়ে দেখা হবে, কোন কোন চাকরিতে বাহরাইনি নাগরিকরা কাজ করতে পারবেন, কোন খাতে দক্ষ কর্মীর অভাব রয়েছে এবং কোন খাতে প্রবাসী কর্মীর সংখ্যা বেশি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির শূন্য পদ, প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা বিশ্লেষণ করে উপযুক্ত বাহরাইনি প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এর মূল লক্ষ্য হলো বাহরাইনের বেকারত্ব কমানো, স্থানীয় নাগরিকদের চাকরির সুযোগ বাড়ানো এবং বিদেশ থেকে কর্মী নিয়োগের ওপর নির্ভরতা কমানো। তবে বাহরাইনের শ্রম মন্ত্রণালয় বলছে, চাকরিপ্রার্থীদের নিবন্ধন, চাকরির আবেদন এবং শ্রমবাজারের তথ্য বিশ্লেষণের জন্য ইতোমধ্যে বিভিন্ন ব্যবস্থা চালু রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে চালু হওয়া তামকিনের এমপ্লয়েবিলিটি স্কিলস পোর্টালে ১২টি সরকারি সংস্থার তথ্য ব্যবহার করে চাকরি, বেতন, বেকারত্ব এবং প্রয়োজনীয় দক্ষতার চিত্র তুলে ধরা হয়। তবে ভবিষ্যতে কোন দক্ষতার চাহিদা বাড়বে, তা অনুমান করা এবং ব্যক্তির জন্য উপযুক্ত প্রশিক্ষণের পরামর্শ দেওয়ার মতো উন্নত এআই সুবিধা এখনো পুরোপুরি চালু হয়নি। এসব সুবিধা যুক্ত করার পরিকল্পনা নিয়ে তামকিন ও বাহরাইন স্কিলস কাজ করছে।
সৌদি
আরব
জেদ্দায় নিয়ম না মানায় কারখানা বন্ধ, ধ্বংস ২.৫ টন খাদ্যপণ্য
সৌদি আরবের জেদ্দায় অবৈধভাবে খাবার তৈরি ও প্রস্তুত করার দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে মোট আড়াই টন খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়েছে। সেখানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও ধ্বংস করা হয়েছে বলে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে। জেদ্দার আল-হারাজাত ও আল-কাউস এলাকায় চালানো যৌথ অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। একটি প্রতিষ্ঠানে বিস্কুট তৈরি ও প্রস্তুত করা হচ্ছিল, আর অন্যটিতে মিষ্টিজাতীয় খাবার তৈরি করা হচ্ছিল। তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি নির্ধারিত পৌরসভা ও স্বাস্থ্যবিধি মেনে চলছিল না। ফলে একটি প্রতিষ্ঠান থেকে দেড় টন এবং অন্যটি থেকে এক টন খাদ্যপণ্য ধ্বংস করা হয়। জেদ্দা পৌরসভা জানিয়েছে, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ কার্যক্রম বন্ধ করা এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এমন পরিস্থিতিতে কারখানা বন্ধ হলে প্রবাসীদের চাকরির সুযোগ যেমন কমে যেতে পারে, তেমনি চাকরিহারা হয়ে যেতে পারেন প্রবাসীরা।
সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ে ভুয়া শপিং ওয়েবসাইট, গ্রেপ্তার ৬ প্রতারক
দুবাইয়ে
অনলাইনে কেনাকাটার জন্য ভুয়া ওয়েবসাইট
তৈরি করে গ্রাহকদের ব্যাংক
অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেওয়ার
অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি আকর্ষণীয় অফার ও অনলাইন
শপিংয়ের ফাঁদ তৈরি করে
গ্রাহকদের ব্যাংক কার্ডের তথ্য সংগ্রহ করত।
এরপর সেই তথ্য ব্যবহার
করে গ্রাহকদের অনুমতি ছাড়াই টাকা তুলে ডিজিটাল
ওয়ালেট ও বিভিন্ন ব্যাংক
অ্যাকাউন্টে স্থানান্তর করা হতো। এমনকি
চুরি করা কিছু ব্যাংক
কার্ডের তথ্য অন্য প্রতারকদের
কাছে বিক্রি করার অভিযোগও রয়েছে।
একই প্রতারণার শিকার হন দুবাইয়ের একটি
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক নারী। সকালে
ঘুম থেকে উঠে মোবাইলে
ব্যাংক থেকে টাকা কেটে
নেওয়ার একাধিক বার্তা দেখতে পান তিনি। এতে কয়েক
বছর ধরে বেতনের টাকা
জমিয়ে গড়ে তোলা তার
সঞ্চয় প্রায় শেষ হয়ে যায়। পরে
তিনি দুবাই পুলিশের কাছে অভিযোগ করেন।
একই ধরনের একাধিক অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত
শুরু করে এবং নজরদারির
মাধ্যমে অভিযুক্ত ছয়জনকে শনাক্ত করে গ্রেপ্তার করে। অভিযানের
সময় ভুক্তভোগীদের ব্যাংক কার্ড ও চেকবই উদ্ধার
করা হয়। এ ঘটনায়
অনলাইন শপিংয়ের ক্ষেত্রে নতুন করে সতর্ক
করেছে দুবাই পুলিশ।
কুয়েত
কুয়েতে মদের কারখানা, আটক ভারতীয় ও নেপালিরা
কুয়েতে
অবৈধভাবে মদ তৈরির কারখানার
সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। অভিযানে সাতজন
প্রবাসীকেও গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার হওয়াদের মধ্যে চারজন ভারতীয় এবং তিনজন নেপালি
নাগরিক। দেশটির আল-আহমাদি গভর্নরেটের
ওয়াফরা আবাসিক এলাকায় একটি বাড়ির ভেতরে
এই অবৈধ কারখানা পরিচালিত
হচ্ছিল। পুলিশের নিয়মিত টহলের সময় ওয়াফরা কো-অপারেটিভ সোসাইটির কাছে উল্টো পথে
গাড়ি চালানোর অভিযোগে এক চালককে থামানো
হয়। এ সময় গাড়ির
ভেতরে ব্যাগে ভর্তি বোতল দেখতে পান
কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে চালক জানান, বোতলগুলোতে
স্থানীয়ভাবে তৈরি মদ রয়েছে
এবং তিনি ওয়াফরা এলাকার
একটি বাড়ি থেকে সেগুলো সংগ্রহ
করেছেন। তার দেওয়া তথ্যের
ভিত্তিতে ওই বাড়িতে অভিযান
চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে অবৈধভাবে মদ তৈরির কার্যক্রমের
সন্ধান পাওয়া যায় এবং জড়িত
থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে
৮২০ বোতল তৈরি মদ,
মদভর্তি ১১০টি ব্যারেল, মদ তৈরিতে ব্যবহৃত
দুটি ওয়াটার হিটার এবং পরিবহনের কাজে
ব্যবহৃত দুটি গাড়ি জব্দ
করা হয়েছে।
logo-1-1740906910.png)