Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি-হুতি সংঘাত চরমে, দাম্মামে দুইজনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ২২:৪৬

সৌদি-হুতি সংঘাত চরমে, দাম্মামে দুইজনের মৃত্যু

সৌদি আরবের পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও বিমানবন্দরে হামলায় তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে আসা একটি ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করলে এর ধ্বংসাবশেষের আঘাতে দুই প্রবাসী নিহত ও দুজন আহত হন। নিহতদের একজন ফিলিপাইন ও অন্যজন নেপালের নাগরিক; আহত দুজন ভারত ও পাকিস্তানের নাগরিক।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসাবশেষের কারণে তেলক্ষেত্রের সীমানার বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। একই দিন সন্ধ্যায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হন বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, হামলার ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে সৌদি আরবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর জরুরি নয়- এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটের ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকির মুখে পড়েছে। পরিস্থিতির কারণে সৌদি আরবে নিরাপত্তা উদ্বেগ ও আঞ্চলিক উত্তেজনা আরো বেড়েছে।

Logo