প্রবাসীদের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ২৩:১১
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও অর্জনের কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা এবং তাঁদের অধিকার ও স্বার্থ রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়েছেন সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, প্রবাসীদের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের সততা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশের দৈনিক কালবেলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। স্থানীয় মেজবান হোটেলের হলরুমে জাতীয় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, প্রবাসীদের নানা সমস্যা, অধিকার বঞ্চনা ও সম্ভাবনার কথা সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সংবাদ পরিবেশনে তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি। প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল সাংবাদিকতা তাঁদের সচেতনতা বৃদ্ধি এবং সমস্যা সমাধানে সহায়ক হতে পারে। তাঁরা সৌদি আরবে কালবেলার প্রতিনিধিকে সততা ও পেশাদারত্বের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য ও কালবেলার সাংবাদিক মোহাম্মদ রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান উপদেষ্টা ও আরটিভির সৌদি আরব ব্যুরো প্রধান সাংবাদিক আবুল বশির এবং ভারপ্রাপ্ত সভাপতি ও যমুনা টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন দীদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান । প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ আসাদুজ্জামান জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ এনামুল হক ভূঁইয়া, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি আরিফুর রহমান, সহসাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আবুল কালাম আজাদ লিটন, প্রচার সম্পাদক ও চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি হাসান মাহমুদ, আল দাওয়া টিভির প্রতিনিধি মাওলানা মহব্বত উল্লাহ এবং ব্যবসায়ী মোহাম্মদ জামাল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফোরামের কার্যকরী সদস্য ও ডিবিসি টিভির প্রতিনিধি গোলাম রাসেল রুসুল, চ্যানেল আই ও বাংলা বিনোদনের সম্পাদক বুলবুল আহমদ, তিতাস টিভির সম্পাদক আল আমিন নান্নু, আই ওয়াল টিভির প্রতিনিধি তানিয়া আহমেদ, স্বাধীন কাগজের প্রতিনিধি ফখরুল ইসলাম জয় এবং রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
logo-1-1740906910.png)