Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে কিস্তিতে মোবাইল কেনার ফাঁদ নিয়ে সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ২৩:০০

কুয়েতে কিস্তিতে মোবাইল কেনার ফাঁদ নিয়ে সতর্কতা

কুয়েতে কিস্তিতে মোবাইল ফোন কিনে তা কম দামে অন্যের কাছে বিক্রি করে নগদ টাকা নেওয়ার প্রস্তাব থেকে সতর্ক করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ব্যবস্থায় একজনকে কিস্তিতে ফোন কিনতে বলা হয়। পরে ফোনটি অন্যের কাছে বিক্রি করে ক্রেতাকে কিছু নগদ অর্থ দেওয়া হয়। কিন্তু ফোনের প্রকৃত দাম ও কিস্তির মোট অঙ্কের মধ্যে বড় পার্থক্য থাকতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী, শেষ পর্যন্ত কিস্তির পুরো দায় ক্রেতার ওপরই থেকে যায়। ফলে হাতে পাওয়া টাকার তুলনায় অনেক বেশি অর্থ পরিশোধ করতে হতে পারে। 

এ ধরনের লেনদেনে প্রতারণা ও আইনি জটিলতার ঝুঁকিও রয়েছে। প্রবাসীদের জন্য এ ক্ষেত্রে সতর্কতা বিষয়টি হলো দ্রুত নগদ অর্থ পাওয়ার আশায় কিস্তিতে ফোন কিনে অন্যের কাছে হস্তান্তর করবেন না। চুক্তির মোট মূল্য, কিস্তির শর্ত এবং দায়দায়িত্ব ভালোভাবে না বুঝে কোনো কাগজে সই করবেন না।

Logo