Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে অনলাইনে অপমান, ৫ লাখ দিরহাম জরিমানার ঝুঁকি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ২২:৫৮

আমিরাতে অনলাইনে অপমান, ৫ লাখ দিরহাম জরিমানার ঝুঁকি

সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে অপমান, হেয় বা মানহানিকর বক্তব্য প্রকাশ করলে কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ লাখ দিরহাম জরিমানা হতে পারে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির সাইবার অপরাধবিষয়ক আইনে এ ধরনের অপরাধের জন্য ২ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ দিরহাম জরিমানা, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সরকারি কর্মীকে দায়িত্ব পালনের কারণে অপমান করলেও কঠোর শাস্তির ঝুঁকি থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা, ছবি, ভিডিও কিংবা মন্তব্য প্রকাশের ক্ষেত্রেও তাই সতর্ক থাকা জরুরি। 

কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণ ছাড়া ছড়িয়ে দেওয়া আইনি জটিলতা তৈরি করতে পারে।

প্রবাসীদের জন্য সতর্কতা হলো ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাউকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য, হুমকি কিংবা মানহানিকর অভিযোগ প্রকাশ করবেন না। কোনো খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করুন এবং মতামত প্রকাশে দায়িত্বশীল থাকুন।

Logo