সৌদিতে উটের মূত্র থেকে ক্যান্সারের ওষুধ অনুমোদনের দাবি নাকচ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ২২:৫৭
উটের মূত্র থেকে তৈরি একটি পণ্য ক্যান্সার চিকিৎসার জন্য অনুমোদন পেয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি নাকচ করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। সৌদি গ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচনায় থাকা পণ্যটি ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাদ্য-পরিপূরক। ক্যান্সার চিকিৎসার ওষুধ হিসেবে এর অনুমোদন নেই। তাই উটের মূত্রকে ক্যান্সারের চিকিৎসা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।
ক্যান্সারের মতো গুরুতর ও জটিল রোগের ক্ষেত্রে অনুমোদনহীন পণ্য ব্যবহার করলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেরি হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো পণ্যকে ক্যান্সারের ওষুধ মনে করে ব্যবহার করা বা না করার বিষয়ে সতর্ক থাকতে হবে।
logo-1-1740906910.png)