Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মালয়েশিয়ার খবর

মালয়েশিয়ায় লন্ড্রি থেকে অন্তর্বাস চুরির দায়ে ৯ মাসের কারাদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১৯:৫৯

মালয়েশিয়ায় লন্ড্রি থেকে অন্তর্বাস চুরির দায়ে ৯ মাসের কারাদণ্ড

মালয়েশিয়ার মালাক্কায় স্বয়ংক্রিয় লন্ড্রি থেকে এক নারীর অন্তর্বাস চুরির দায়ে ৩৯ বছর বয়সী এক ডেলিভারিম্যানকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০ অক্টোবর আয়ের কেরোহ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুর আফিকাহ রাধিয়াহ জাইনুরিন এ রায় দেন। অভিযুক্ত মোহাম্মদ হামদান আওয়াল নিজের দোষ স্বীকার করেন। তবে অপরাধী কোন দেশের তা জানানো হয়নি।

আদালতের তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর রাত আড়াইটার দিকে তামান তাঞ্জুং মিনিয়াক সেটিয়ার একটি স্বয়ংক্রিয় লন্ড্রি থেকে এক নারীর অন্তর্বাস চুরি করেন তিনি। ওই নারীর স্বামী কাপড় ধুতে গিয়ে ছয়টি অন্তর্বাস নিখোঁজ দেখতে পান। পরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির ঘটনা শনাক্ত করা হয় এবং পুলিশে অভিযোগ দেওয়া হয়। আদালতকে জানানো হয়, যৌন তৃপ্তির উদ্দেশ্যে অন্তর্বাসগুলো চুরি করেছিলেন অভিযুক্ত। মালয়েশিয়ায় এই ধরনের অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। গত ১৬ অক্টোবর গ্রেপ্তারের দিন থেকে তার সাজা কার্যকর হবে।

Logo