Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে উপস্বরাষ্ট্রমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ২২:৪২

বাহরাইনে উপস্বরাষ্ট্রমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের বৈঠক

বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সঙ্গে বৈঠক করেছেন দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আদেল বিন খলিফা আল ফাদেল।

বৈঠকে বাহরাইন ও বাংলাদেশের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরো জোরদার করার উপায় নিয়েও কথা বলেন তারা।

বাহরাইনে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা চালুর অপেক্ষায় রয়েছেন প্রবাসীরা। দীর্ঘ প্রায় আট বছর ধরে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ থাকায় কর্মসংস্থানের উদ্দেশ্যে বাহরাইন যেতে আগ্রহীদের পাশাপাশি দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের পরিবারগুলোও ভোগান্তিতে রয়েছে। বন্ধ রয়েছে ফ্যামিলি ভিসাও। ফলে স্বজনদের বাহরাইনে নেওয়ার সুযোগ চালুর প্রত্যাশা করছেন প্রবাসীরা।

রাষ্ট্রদূত ও উপস্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠককে ঘিরে ভিসা চালুর বিষয়ে কোনো অগ্রগতি হবে কিনা, তা নিয়ে প্রবাসীদের আগ্রহ রয়েছে।

তবে বৈঠকের আনুষ্ঠানিক খবরে বাংলাদেশিদের জন্য কর্মী ভিসা বা ফ্যামিলি ভিসা পুনরায় চালুর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, তা উল্লেখ করা হয়নি।

প্রবাসীদের প্রত্যাশা, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের ধারাবাহিকতায় বাংলাদেশিদের ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসনেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

Logo