Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

নকল পারফিউম বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ২২:২০

নকল পারফিউম বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে নামী ব্র্যান্ডের আসল পারফিউমের বোতলে নকল সুগন্ধি ভরে বিক্রির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ।

আরব টাইমসের ১৮ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তরা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় ব্র্যান্ডের বোতলে তেল ও অন্যান্য উপাদানের মিশ্রণ ভরে আসল পণ্য হিসেবে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

তদন্তকারীরা ক্রেতা সেজে তিনটি পারফিউম ১৭ কুয়েতি দিনারে কেনার ব্যবস্থা করেন। ওই পণ্যগুলোর আসল সংস্করণের মূল্য ছিল ১৫০ দিনার। পরে আল-মানকাফ এলাকা থেকে একজনকে আটক করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পণ্য প্রস্তুত ও সংরক্ষণের কাজে ব্যবহৃত একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পারফিউমের বোতল জব্দ করা হয়। পাশাপাশি সুগন্ধি তৈরির উপকরণ ও বোতল সিল করার সরঞ্জামও উদ্ধার করা হয়।

দ্বিতীয় বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রবাসীদের জন্য সতর্কতা- নকল পণ্য তৈরি বা বিক্রির সঙ্গে জড়িত হলে গুরুতর আইনি সমস্যায় পড়তে পারেন।

Logo