বাহরাইনে প্রবাসীদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্যবিমা চালু ৩১ অক্টোবর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ২২:১৭
বাহরাইনে আগামী ৩১ অক্টোবর থেকে প্রবাসীদের জন্য জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি চালু হচ্ছে। দেশটির সুপ্রিম কাউন্সিল অব হেলথের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ডা. শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল খলিফা জানিয়েছেন, কর্মসূচি চালুর সব প্রস্তুতি শেষ হয়েছে।
এর মাধ্যমে প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবার মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।নতুন কর্মসূচির আওতায় নির্ধারিত শ্রেণির প্রবাসীদের জন্য স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক হবে। এর মধ্যে থাকবে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা, জরুরি চিকিৎসাসেবা এবং দুর্ঘটনাজনিত চিকিৎসা।
নির্ধারিত সুবিধার বাইরে আরও বেশি চিকিৎসাসেবা পেতে আগ্রহী প্রবাসী ও তাঁদের নিয়োগকর্তারা অতিরিক্ত বিমা প্যাকেজও নিতে পারবেন। বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের নতুন স্বাস্থ্যবিমার নিয়ম, খরচ ও সুবিধা সম্পর্কে নিয়োগকর্তার কাছ থেকে স্পষ্ট তথ্য জেনে নেওয়া উচিত।
তবে সবাই এই কর্মসূচির আওতায় আসবেন না। গৃহকর্মী, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী এবং তাঁদের নির্ভরশীল ব্যক্তিদের এই বিমা কর্মসূচি থেকে ছাড় দেওয়া হয়েছে। বিশেষ করে কাজের ও আবাসিক অনুমতিপত্র নবায়নের আগে নিজেদের বিমার আওতা নিশ্চিত করা জরুরি।
বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, এই কর্মসূচির ফলে দেশটির নাগরিকদের চিকিৎসাসেবায় কোনো পরিবর্তন হবে না।
logo-1-1740906910.png)