বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে লালন সাঁই তিরোধান দিবস-২০২৬।
১৭ অক্টোবর দূতাবাসের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি।
এ সময় রাষ্ট্রদূত বলেন, লালন ফকিরের দর্শন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তার আদর্শ ধারণ করে বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে লালন সাঁইয়ের জীবন ও দর্শনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
logo-1-1740906910.png)