Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে বিগ লটারিতে ভাগ্য খুলল দুই বাংলাদেশির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭

আমিরাতে বিগ লটারিতে ভাগ্য খুলল দুই বাংলাদেশির

সংযুক্ত আরব আমিরাতে জনপ্রিয় লটারি কর্মসূচি ‘বিগ টিকিট’-এর ২৮৯তম সিরিজের ড্রয়ে এক লাখ দিরহাম করে জিতেছেন দুই বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা।

বিজয়ীদের একজন সবুজ মো. দেলোয়ার মুন্সি। ৩২ বছর বয়সী এই প্রবাসী গত সাড়ে সাত বছর ধরে আমিরাতে বসবাস করছেন। চার বছর ধরে নিয়মিত ‘বিগ টিকিট’ কিনলেও এবারই প্রথম বড় পুরস্কার জিতলেন তিনি।

সবুজ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ‘বিগ টিকিট’ সম্পর্কে জানতে পেরে তিনি টিকিট কেনা শুরু করেন। সর্বশেষ কেনা টিকিটটিই তাকে এনে দিয়েছে এই পুরস্কার। পুরস্কারের অর্থ দিয়ে দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি নিজের জীবনযাত্রার মান উন্নত করার পরিকল্পনা করেছেন তিনি।

২৮৯তম সিরিজের ড্রয়ের আরেক বাংলাদেশি বিজয়ী আরিফুজ্জামান শুভ। এছাড়া ভারতের কেরালার অখিল চন্দ্রন আর পি, সাইদালাভি কারিওদান ভারিচালিল এবং শরৎ শশীধরনও এক লাখ দিরহাম করে জিতেছেন। পাঁচ বিজয়ীর মধ্যে মোট পুরস্কার বিতরণ করা হয়েছে ৫ লাখ দিরহাম।

 ‘বিগ টিকিট’ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ড্রগুলোতে অংশগ্রহণকারীদের জন্য আরো বড় পুরস্কারের সুযোগ থাকছে।

একটি বিশেষ ড্রয়ের মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী ১ কোটি ৫০ লাখ দিরহাম জেতার সুযোগ পাবেন। একই অনুষ্ঠানে আরও কয়েকজন বিজয়ীকে এক লাখ দিরহাম করে পুরস্কার দেওয়া হবে। এর পাশাপাশি সাপ্তাহিক ই-ড্রয়ের মাধ্যমে নগদ অর্থ পুরস্কার এবং বিলাসবহুল গাড়ি জয়ের সুযোগও থাকছে।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ‘বিগ টিকিট’ দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। বিশেষ করে আমিরাতে কর্মরত অনেক বাংলাদেশি নিয়মিতভাবে এই লটারিতে অংশ নেন, যেখানে অতীতে একাধিক বাংলাদেশি বড় অঙ্কের পুরস্কার জিতেছেন।

Logo