Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৩:১৯

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের ছবি, ভিডিও বা তথ্য ধারণ, সংরক্ষণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

দূতাবাস বাংলাদেশি প্রবাসীদের ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার) কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘাতসংক্রান্ত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে এসব তথ্য মোবাইল ফোনে সংরক্ষণ বা অন্যদের সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাংলাদেশি নাগরিকদের জনবহুল স্থান ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের জন্য প্রবাসীদের দূতাবাসের নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:

- শ্রমসংক্রান্ত হেল্পলাইন (টোল ফ্রি): ৮০০১০০০১২৫

- পাসপোর্টসংক্রান্ত হেল্পলাইন (টোল ফ্রি): ৮০০১০০০১২৬

- ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪

- মৃত্যুসংক্রান্ত জরুরি হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০

দূতাবাস আরো জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ নিয়মিত অনুসরণ করা উচিত।

Logo