সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় গত ৪ অক্টোবর আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
একই সঙ্গে হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে সজিব হোসেনের পরিবারের সদস্য ও তার নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে।
দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে এবং মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। প্রবাসে একজন বাংলাদেশির এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
logo-1-1740906910.png)