Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে কৃষিকর্মী নিয়োগ, সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৭:০৬

ওমানে কৃষিকর্মী নিয়োগ, সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ওমানে নতুন করে ৫ হাজার বাংলাদেশি কৃষিকর্মী যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে কৃষিকর্মী নিতে চলতি অক্টোবর মাসেই ওমান থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় যাচ্ছে।

তারা বাংলাদেশি কর্মীদের ওমানে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করবে। ৫ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ থাকলেও সাধারণ ভিসা পুরোপুরি খুলে গেছে— এমন তথ্য এখনো নেই বলে জানিয়েছে মাসকাটে বাংলাদেশ দূতাবাস।

এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, ওমানে বাংলাদেশিদের জন্য ভিসা চালু হয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়ালেও এতে এখনই বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস আরো জানিয়েছে, “ওমানের শ্রমবাজার খুলে গেছে, “অনেক ভিসা চালু হয়েছে” বা “ফ্রি ভিসা দেওয়া হচ্ছে”— এ ধরনের প্রচারণা বিভ্রান্তিকর।

ওমান সরকার এখনো বিদেশি কর্মী নিয়োগে বিভিন্ন নিয়ম ও সীমাবদ্ধতা ধরে রেখেছে। তাই এসব কথা বিশ্বাস করে কোনো দালাল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। তাই ওমানে যেতে চাইলে সামাজিক যোগাযোগমাধ্যমের খবর নয়, বাংলাদেশ দূতাবাস ও ওমান সরকারের অফিসিয়াল তথ্য যাচাই করেই সিদ্ধান্ত নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

Logo