মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৬ অক্টোবর ২০২৬
বাহরাইনে অনলাইনে দেখা যাবে ওয়ার্ক পারমিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৬:২০
বাহরাইন
বাহরাইনে অনলাইনে দেখা যাবে ওয়ার্ক পারমিট
বাহরাইনে প্রবাসী
কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট যাচাই এখন আরো সহজ হয়েছে। নতুন সেবার মাধ্যমে নিবন্ধিত
কর্মীরা MyGov অ্যাপেই নিজের ওয়ার্ক পারমিটের তথ্য, বর্তমান স্ট্যাটাস ও মেয়াদ যাচাই
করতে পারবেন। এ জন্য আইডি কার্ড ও পাসপোর্ট নম্বর দিয়ে নিজের দেশ নির্বাচন করে eKey
2.0-এর মাধ্যমে লগইন করতে হবে। এরপরই দেখা যাবে ওয়ার্ক পারমিটের বিস্তারিত তথ্য। বাহরাইনের
লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি জানিয়েছে, নতুন এই সেবা আগের তুলনায় আরো সহজ করা হয়েছে
এবং ব্যবহারকারীদের সুবিধার জন্য এর ইন্টারফেসও উন্নত করা হয়েছে। এর ফলে প্রবাসী কর্মীরা
সহজেই নিজেদের পারমিটের বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। সরকারি সেবাগুলো আরো সহজ
ও ডিজিটাল করার অংশ হিসেবে বাহরাইন সরকার বিভিন্ন সেবা নতুন করে সাজাচ্ছে। ইতোমধ্যে
১ হাজার ৩০০টির বেশি সরকারি সেবা নথিভুক্ত ও প্রকাশ করা হয়েছে এবং আরো ৮০০টি সেবা উন্নত
করার কাজ চলছে। ফলে এখন থেকে এই সেবা নিয়ে নিজের পারমিটের বর্তমান অবস্থা যাচাই করতে
পারবেন প্রবাসী বাংলাদেশিরা।
সৌদি আরব
সৌদিতে ক্ষেপণাস্ত্র
ও ড্রোনের ভিডিও করলেই আইনি ব্যবস্থা
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার দৃশ্য, কিংবা সেগুলো যেখানে আঘাত করেছে, সেসব এলাকার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্য সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ছবি, ভিডিও বা তথ্য ধারণ, প্রকাশ কিংবা শেয়ার করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি জবাবদিহির মুখে পড়তে হতে পারে। সতর্কতার আওতায় শুধু আকাশে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহতের দৃশ্যই নয়, এগুলোর ধ্বংসাবশেষ বা আঘাতের স্থান সম্পর্কিত তথ্য প্রচারও বিশেষভাবে সম্পর্কিত। সৌদি কর্তৃপক্ষ বলছে, এ ধরনের তথ্য প্রকাশের মাধ্যমে সংবেদনশীল নিরাপত্তা তথ্য ছড়িয়ে পড়তে পারে।তাই এমন কোনো ঘটনার সময় ছবি বা ভিডিও না করে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কতায় নির্দিষ্ট কোনো শাস্তির পরিমাণ উল্লেখ করেনি। তারপরও সতর্ক থাকতে হবে সেখানে বসবাসরত বাংলাদেশিসহ সব দেশের প্রবাসীদের।
সংযুক্ত আরব
আমিরাত
আমিরাতে বিশেষ দক্ষতাসম্পন্ন শিক্ষকরা পাচ্ছেন গোল্ডেন
ভিসা
দুবাইয়ে বিশেষ যোগ্যতা ও অবদানের ভিত্তিতে শিক্ষকদের জন্য গোল্ডেন ভিসা চালু করা হয়েছে। বেসরকারি স্কুল, প্রাথমিক শৈশব শিক্ষা কেন্দ্র এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যোগ্য শিক্ষক ও শিক্ষাবিদরা এই সুযোগের আওতায় থাকছেন বলে গালফ নিউজের খবরে বলা হয়েছে। তবে শুধু শিক্ষক হলেই হবে না, এসব শিক্ষকদের নির্বাচন করা হবে তাদের পেশাগত দক্ষতা ও অবদানের ভিত্তিতে। এক্ষেত্রে দেখা হবে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অর্জন, শিক্ষার মান উন্নয়নে অবদান, শিক্ষার্থীদের ফলাফল ও অগ্রগতিতে ইতিবাচক প্রভাব এবং শিক্ষার্থী ও অভিভাবকদের ইতিবাচক মতামত। ২০২৪ সালের ৫ অক্টোবর এই উদ্যোগ চালুর পর এখন পর্যন্ত ৮৩৫ জনের বেশি শিক্ষাবিদ আবেদন করেছেন। আবেদনকারীদের একটি স্বচ্ছ ও বিস্তারিত পেশাগত মূল্যায়নের মাধ্যমে বাছাই করা হচ্ছে। এই উদ্যোগ দুবাইয়ের Education 33 কৌশলের অংশ, যার লক্ষ্য মেধাবী শিক্ষকদের আকৃষ্ট করা এবং শিক্ষাক্ষেত্রে আরো দক্ষ জনবল ধরে রাখা।
ওমান
ওমানে অক্টোবরে বেশি বৃষ্টিপাতের শঙ্কা জানাল আবহাওয়া অফিস
ওমানে অক্টোবরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে- এমনই পূর্ভাবাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলীয় গভর্নরেটগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত মোটামুটি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। তবে আরব সাগরের উপকূলীয় এলাকাগুলোতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া বিভাগ আরো জানিয়েছে, শুধু বৃষ্টিপাত নয়, অক্টোবর মাসে ওমানের বেশির ভাগ এলাকায় তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে উত্তরাঞ্চলে বাড়তি বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে দেশের বিভিন্ন এলাকায় তুলনামূলক উষ্ণ আবহাওয়া; দুই ধরনের পরিস্থিতিই দেখা যেতে পারে। তাই অক্টোবর মাসে ওমানের উত্তরাঞ্চলে থাকা প্রবাসী ও বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
কুয়েত
কুয়েতে ইন্ডিকেটর না দেওয়ায় ৩৭২ ড্রাইভারকে জরিমানা
কুয়েতে ড্রাইভিংয়ের সময় ইন্ডিকেটর না দেওয়ায় ৩৭২ জন ড্রাইভারকে জরিমানা করেছে দেশটির ট্রাফিক বিভাগ।
সাম্প্রতিক একাধিক অভিযানে বিভিন্ন গভর্নরেটে এই লঙ্ঘনগুলো শনাক্ত করা হয়। দেশটির স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়কে চালকদের নিয়ম মেনে চলা নিশ্চিত করতে নিয়মিত
এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে লেন পরিবর্তন বা মোড় নেওয়ার সময় ইন্ডিকেটর
ব্যবহার না করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। তাই চালকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি
অন্য গাড়িচালকদের নিজের গতিপথ সম্পর্কে আগে থেকেই জানানোর জন্য সঠিকভাবে ইন্ডিকেটর
ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ট্রাফিক বিভাগ আরো সতর্ক করেছে, নিয়ম ভাঙলে আইন
অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কুয়েতে গাড়ি চালানোর সময় ছোট মনে হলেও ইন্ডিকেটর
ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ ট্রাফিক নিয়ম উপেক্ষা করলে গুনতে হতে পারে জরিমানা। এ ব্যাপারে
সতর্ক থাকতে হবে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও।
logo-1-1740906910.png)