Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে লক্ষাধিক পলাতক কর্মীর কাজের নতুন সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৫:২০

সৌদিতে লক্ষাধিক পলাতক কর্মীর কাজের নতুন সুযোগ

সৌদি আরবে ‘কর্মস্থলে অনুপস্থিত’ হিসেবে নিবন্ধিত ১ লাখ ৩৫ হাজার ৫৯৬ জন কর্মী নতুন করে শ্রমবাজারে বৈধভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ‘ইন্টিগ্রেশন ইন দ্য লেবার মার্কেট’ উদ্যোগের আওতায় এসব কর্মী তাদের স্ট্যাটাস সংশোধন করে নতুন প্রতিষ্ঠানে বৈধভাবে চাকরি স্থানান্তর করতে পারবেন। 

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত এই উদ্যোগের সুবিধাভোগীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৫৯৬ জনে পৌঁছেছে। উদ্যোগটির লক্ষ্য হলো অনিবন্ধিত কর্মীর সংখ্যা কমানো, কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিয়োগকর্তাদের স্থানীয়ভাবে থাকা দক্ষ কর্মী নিয়োগের সুযোগ বাড়ানো। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে চালু হওয়া এই ব্যবস্থায় এমন কর্মীরা অন্তর্ভুক্ত, যাদের বিরুদ্ধে অনুপস্থিতির রিপোর্ট হয়েছে, চুক্তির মেয়াদ শেষ বা চুক্তি বাতিল হয়েছে, কিংবা আগের কোনো অনুপস্থিতির রিপোর্ট রয়েছে। 

তবে সুবিধা পেতে কর্মীকে অনুপস্থিত হিসেবে রিপোর্টেড হওয়ার আগে সৌদিতে অন্তত টানা ১২ মাস থাকতে হবে এবং নতুন নিয়োগকর্তাকে ওই কর্মীর বকেয়া ওয়ার্ক পারমিট ফি পরিশোধ করতে হবে। 

Logo