মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ অক্টোবর ২০২৬
বাহরাইনে অনলাইন ব্যাংকিং জালিয়াতিতে ২ জনের জেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৫:১৮
বাহরাইন
বাহরাইনে
অনলাইন ব্যাংকিং জালিয়াতিতে ২ জনের জেল
বাহরাইনে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রবাসীকে কারাদণ্ড দিয়েছে আদালত। চুরি করা ব্যাংক কার্ডের তথ্য ও ওটিপি ব্যবহার করে অন্যদের বিদ্যুৎ ও পানির বিল পরিশোধের মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্তদের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন ৪০ বছর বয়সী এক পাকিস্তানি শ্রমিক এবং ৫০ বছর বয়সী এক সিরীয় সাইট সুপারভাইজার। তাদের প্রত্যেককে আরো ১ হাজার বাহরাইনি দিনার জরিমানা করা হয়েছে। আদালতে প্রমাণ হয়, অজ্ঞাত সহযোগীদের কাছ থেকে ভুক্তভোগীদের ওটিপি সংগ্রহ করে তারা তাদের ব্যাংক কার্ড ব্যবহার করতেন। পাকিস্তানি প্রবাসী নিজেকে ডকুমেন্ট ক্লিয়ারেন্স বিশেষজ্ঞ পরিচয় দিয়ে পুরনো মানামার একটি পরিচিত রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে নগদ টাকা নিয়ে তার ইডব্লিউএ বিল পরিশোধ করেন। একইভাবে সিরীয় ব্যক্তি ১৭০ দিনারের একটি বিল পরিশোধ করেন। তদন্তে দেখা যায়, মোট চারজনের ইডব্লিউএ অ্যাকাউন্টে এভাবে বিল পরিশোধ করা হয়েছিল; এর মধ্যে দুজনের ৩১০ দিনার করে এবং আরেকজনের ১৭০ দিনারের বিলও এই পদ্ধতিতে পরিশোধ করা হয়। একটি পেমেন্ট প্রসেসিং প্রতিষ্ঠানের অ্যান্টি-ফ্রড বিভাগের কর্মকর্তা জানান, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ইডব্লিউএতে মোট ১৯টি প্রতারণামূলক লেনদেন করা হয়েছিল। সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর কর্তৃপক্ষ তদন্ত শুরু করে এবং দুই আসামির বিরুদ্ধে অন্যের ইলেকট্রনিক স্বাক্ষর বা ওটিপি প্রতারণামূলকভাবে ব্যবহার, কম্পিউটার সিস্টেমে অবৈধভাবে প্রবেশ এবং অনুমতি ছাড়া অন্যের ব্যাংক কার্ড ব্যবহারের অভিযোগ আনা হয়। আদালত সব অভিযোগেই তাদের দোষী সাব্যস্ত করেন। দ্বিতীয় আসামিকে তার অনুপস্থিতিতে সাজা দেওয়া হয়েছে এবং প্রথম আসামির কারাদণ্ড শেষে তাকে বাহরাইন থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের ওটিপি সরবরাহ করা সহযোগীদের এখনো শনাক্ত করা যায়নি।
সৌদি
আরব
সৌদি
আরবে ফল ও সবজি
আমদানিতে নতুন শর্ত
সৌদি আরবে ফল ও সবজি আমদানির ক্ষেত্রে নতুন শর্ত চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, আমদানিকারকদের ফল ও সবজি আমদানির লাইসেন্স এবং ব্যবসার ধরন অনুযায়ী বৈধ কমার্শিয়াল রেজিস্ট্রেশন থাকতে হবে। প্রতিটি চালানের জন্য আমদানি অনুমতিপত্র নিতে হবে, যা ইস্যুর তারিখ থেকে ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে এবং পণ্য বন্দরে পৌঁছানোর অন্তত ২৪ ঘণ্টা আগে এই অনুমতি নিতে হবে। অনুমোদন পাওয়ার আগে কোনো চালান পাঠানো যাবে না। অনুমতিপত্র ছাড়া চালান সৌদি বন্দরে পৌঁছালে তা ফেরত পাঠানো হবে এবং এর দায় আমদানিকারকের ওপর বর্তাবে। আমদানিকৃত পণ্যের নাম ইনভয়েসে উল্লেখ করতে হবে এবং নির্ধারিত সব তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।পাশাপাশি ফল ও সবজিতে কীটনাশকের মাত্রা সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে এবং কৃষি কোয়ারেন্টাইনের তালিকাভুক্ত ক্ষতিকর পোকামাকড়মুক্ত হতে হবে। যদি যাচাইয়ের জন্য কিউআর কোড বা লিংক থাকে, তাহলে ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের ইলেকট্রনিক কপিও জমা দেওয়া যাবে। আবেদন করতে হবে ‘নামা’ প্ল্যাটফর্মের মাধ্যমে, আর প্রতিটি আবেদন প্রক্রিয়াকরণে সর্বোচ্চ সাত কর্মদিবস সময় লাগবে। আবেদন বাতিল হলে ১৫ দিনের মধ্যে পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ে আপিল করা যাবে। নতুন নিয়মগুলো অনুমোদনের ৩০ দিন পর কার্যকর হবে।
সংযুক্ত
আরব আমিরাত
ঘটনাস্থল বিকৃত করার দায়ে আমিরাতে এক প্রবাসীর শাস্তি
আমিরাতে
খুনের তদন্ত চলাকালে পুলিশের সিলগালা করা একটি অ্যাপার্টমেন্টে
ঢুকে আসবাবপত্র ও অন্যান্য জিনিস
সরিয়ে নেওয়ার দায়ে এক ব্যক্তির
আমিরাত থেকে বহিষ্কারের আদেশ
চূড়ান্ত করেছে দেশটির ফেডারেল সুপ্রিম কোর্ট। আদালতের নথি অনুযায়ী, অ্যাপার্টমেন্টটি
ওই ব্যক্তি ও খুনের মামলায়
জড়িত আরেক ব্যক্তির যৌথ
বাসস্থান ছিল। হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ
আলামত সংরক্ষণের জন্য কর্তৃপক্ষ বাড়িটি
বন্ধ করে বিচারিক নিয়ন্ত্রণে
রাখে। কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই
ব্যক্তি তালা ভেঙে ভেতরে
প্রবেশ করেন এবং আসবাবপত্রসহ
বিভিন্ন জিনিস সরিয়ে নেন। এতে অপরাধস্থলের
অবস্থা পরিবর্তন হয় এবং সম্ভাব্য
আলামত নষ্ট বা সরিয়ে
তদন্তে বাধা দেওয়ার অভিযোগে
তার বিরুদ্ধে মামলা করা হয়। নিম্ন
আদালত তাকে দোষী সাব্যস্ত
করে এক বছরের কারাদণ্ডের
পরিবর্তে আমিরাত থেকে বহিষ্কারের আদেশ
দেয়, পরে আপিল আদালতও
সেই সিদ্ধান্ত বহাল রাখে।
কুয়েত
ডেলিভারি
চালকদের বিরুদ্ধে কুয়েতের কঠোর পদক্ষেপ
কুয়েতে ট্রাফিক আইন ভঙ্গকারী ডেলিভারি রাইডারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সতর্কবার্তায় বলা হয়েছে, নিয়ম ভাঙলে ডেলিভারির কাজে ব্যবহৃত মোটরসাইকেল বা গাড়ি সর্বোচ্চ দুই মাসের জন্য জব্দ করা হতে পারে। ৪ অক্টোবর ডেলিভারি কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ট্রাফিক অ্যান্ড অপারেশনস সেক্টরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ফাহাদ আল-আজমি এ সতর্কতা দেন। বৈঠকে ডেলিভারি রাইডারদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে গাড়ি চালানো এবং সড়কে দুর্ঘটনা ও ঝুঁকি কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, মাঠপর্যায়ের নজরদারিতে ইতোমধ্যে কয়েকজন ডেলিভারি রাইডারের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়েছে। এসব ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং নজরদারি আরো জোরদার করা হবে। একই সঙ্গে ডেলিভারি কোম্পানিগুলোকেও তাদের রাইডারদের নিয়মিত প্রশিক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করতে বলা হয়েছে, যাতে চালক, পথচারী এবং অন্যান্য সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করা যায়।
logo-1-1740906910.png)