Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দ্রুত বাড়ছে দুবাইয়ের জনসংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৮

দ্রুত বাড়ছে দুবাইয়ের জনসংখ্যা

দুবাইয়ে দ্রুত বাড়ছে জনসংখ্যা। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দুবাইয়ে নতুন করে ২ লাখ ২৬ হাজার ৮৮৫ জন মানুষ যুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুবাইয়ের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৭ হাজার ১৮৫ জনে। আগস্টের শেষেও এই সংখ্যা ছিল ৪৭ লাখ ৮২ হাজার ৫৩৫ জন।

আর ২০২৫ সালের শেষদিকে দুবাইয়ের জনসংখ্যা ছিল প্রায় ৪৫ লাখ ৮০ হাজার। অর্থাৎ চলতি বছরেই শহরটির জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুবাই ডাটা অ্যান্ড স্ট্যাটিস্টিকস এস্টাবলিশমেন্ট জানিয়েছে, প্রশাসনিক রেকর্ড ও স্মার্ট সিস্টেমের মাধ্যমে জনসংখ্যার তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

২০২৫ সালের হিসাব অনুযায়ী, দুবাইয়ে ৩০ থেকে ৩৪ বছর বয়সী মানুষের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। একই বছরে শহরটিতে নতুন করে প্রায় ৬২ হাজার ৮০০ পরিবার যুক্ত হয়েছে। কর্মসংস্থান, ব্যবসা ও বসবাসের সুযোগের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ দুবাইয়ে আসছেন, ফলে শহরটির জনসংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।

তাছাড়া মধ্যপ্রাচ্যে অন্যতম পর্যটন গন্তব্য এখন পর্যন্ত আমিরাতই। ফলে দেশেটিতে বিদেশি বা প্রবাসীদের আগমন থাকে চোখে পড়ার মতো।

Logo