কুয়েতে বাসাবাড়ির জিনিসপত্র চুরির অভিযোগে এক প্রবাসী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৮
কুয়েতের জিলিব আল-শুয়েখ এলাকায় বাড়ি থেকে রান্নাঘরের সরঞ্জাম ও বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগে এক আরব প্রবাসীকে আটক করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিং মেশিন, ওভেন, ফ্রিজ ও বিভিন্ন রান্নাঘরের সামগ্রী চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে যেত।
তারপর সেসব জিনিসপত্র এশীয় কয়েকজন প্রবাসীর কাছে তুলে দিত। পরে এসব চোরাই জিনিস ব্যবহৃত সামগ্রী হিসেবে ফ্রাইডে মার্কেটে কম দামে বিক্রি করত এশিয় প্রবাসীরা।
বিক্রির অর্থ থেকে একটি অংশ আরব প্রবাসীকে দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে। ফারওয়ানিয়ার একটি অ্যাপার্টমেন্ট থেকে ওই ব্যক্তিকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গুদামে অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা কিছু চুরি করা সামগ্রী উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি চুরি করা পণ্য পরিবহনের কথা স্বীকার করেছে এবং ১৫টিরও বেশি বাড়িতে চুরির সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
আরব প্রবাসী কোন দেশের নাগরিক আর এশিয়ান প্রবাসীরা কোন দেশের সেটি জানায়নি পুলিশ।
logo-1-1740906910.png)