Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

রিয়াদের সব স্কুলে এক সপ্তাহ অনলাইন ক্লাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৪

রিয়াদের সব স্কুলে এক সপ্তাহ অনলাইন ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সপ্তাহের জন্য স্কুলে সশরীরে ক্লাস স্থগিত করে অনলাইন শিক্ষাব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, শিক্ষা ও প্রশাসনিক কর্মীদেরও এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এ খবর প্রকাশ করেছে। 

গালফ নিউজের ২৭ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের স্কুলগুলোকে Madrasati প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ই-মেইল ও অনুমোদিত যোগাযোগমাধ্যমে বিষয়টি জানানো হয়। 

তবে কেন হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রকাশের সময় সৌদি কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ও তখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্য ঘোষণা দেয়নি। ফলে সিদ্ধান্তটির নির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 

তবে রিয়াদকে ঘিরে সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত এসেছে। ফলে নিরাপত্তাজনিত সতর্কতাও এর পেছনে থাকতে পারে। তবে এটি এখনো নিশ্চিত সরকারি কারণ নয়।

সৌদি আরবে থাকা বাংলাদেশি পরিবারগুলোর জন্য এর অর্থ হলো, আপাতত সন্তানদের স্কুলে পাঠানোর পরিবর্তে নির্ধারিত অনলাইন ক্লাসে অংশ নিতে হবে সাত দিনের জন্য। 

Logo