চাকরি ছাড়লেও বেকার ভাতা! বাহরাইনে নতুন প্রস্তাব এমপিদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৬
বাহরাইনে বৈধ কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দেওয়া কর্মীদেরও বেকার ভাতা দেওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির বেশ কয়েকজন এমপি।
দেশটির বেকারত্ব বীমা আইনের ১০ নম্বর ধারায় পরিবর্তনের প্রস্তাবে বলা হয়েছে, কোনো কর্মী স্বেচ্ছায় চাকরি ছাড়লেই তাকে ভাতা থেকে বঞ্চিত করা যাবে না; বরং তিনি বৈধ কারণ ছাড়া চাকরি ছেড়েছেন কিনা, সেটি প্রমাণ করতে হবে। তবে এসব কর্মী স্থানীয় কর্মী না প্রবাসী, তা নিশ্চিত করা হয়নি।
একইভাবে, শৃঙ্খলাভঙ্গের কারণে চাকরি
হারালেই ভাতা বন্ধ না করে, কর্মী ইচ্ছাকৃতভাবে বা গুরুতর অবহেলার মাধ্যমে চাকরি হারানোর
কারণ তৈরি করেছেন কিনা, তা প্রমাণের ওপর সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে
ভাতা পেতে হলে কর্মীকে কাজ করার সক্ষমতা ও আগ্রহ থাকতে হবে, চাকরি খুঁজতে হবে এবং শ্রম
মন্ত্রণালয়ের নির্দেশনা ও প্রশিক্ষণে অংশ নিতে হবে।
logo-1-1740906910.png)